Monday, April 6, 2026

পুলিশ-হকার যোগ জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি ফিরহাদের

Date:

Share post:

এর আগে শহরে বেআইনি নির্মাণের নেপথ্যে পুরসভার এক শ্রেণির অফিসার ও পুলিশের যোগসাজস রয়েছে বলে অভিযোগ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার তার অভিযোগ, হকার ইউনিয়ন ও পুলিশের (Police) নিচুতলার মধ্যে বোঝাপড়া রয়েছে। পুলিশের মদতেই যেখানে সেখানে হকার বসে যাচ্ছে। পুরমন্ত্রী আরও অভিযোগ করেন, তিনি শুনেছেন, পুলিশ হকারদের কাছ থেকে এ জন্য মাসোহারা নিচ্ছে। হকার সমস্যা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠিও (Complained to Commissioner) লিখেছেন পুরমন্ত্রী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র আরও বলেন, হকাররা যে ভাবে বসে পড়ছে তাতে বিভিন্ন বাজারের দোকানগুলোর সমস্যা হচ্ছে। তারা আমাকে বার বার চিঠি দিয়ে বলছে, আমরা পুরকর দিই, ব্যবসা করার জন্য অন্যান্য কর দিই। অথচ আমাদেরই ভুগতে হচ্ছে।পুরমন্ত্রী এদিন সাপ জানান, কেউ হকার ইউনিয়ন করেন মানে এই নয় যে যা ইচ্ছে তাই করবেন। এগুলো বরদাস্ত করা যায় না। আমি কলকাতার পুলিশ কমিশনারকে ব্যাপারটা দেখতে বলেছি। উনি কিছু না করলে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাব।

আরও পড়ুন- রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...