Thursday, February 12, 2026

দুই সন্তান নীতি: “আইন প্রণয়ন সরকারের কাজ”, আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

জনসংখ্যা নিয়ন্ত্রণের(Birth Control) বিষয়টি দেখার কাজ আদালতের নয় সরকারের(Govt)। এই সংক্রান্ত বিষয়ে কোনোভাবেই নাক গলাবে না আদালত। শুক্রবার জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলার শুনানিতে স্পষ্টভাবে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট(Supreme court)।

জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন লাগু করার দাবিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। শুক্রবার ছিল এই মামলার শুনানি। মামলাকারীদের দাবি ছিল, দেশে জন বিস্ফোরণ ঘটছে। বিশ্বের ২০ শতাংশ মানুষ ভারতীয়, কিন্তু জমি মাত্র ২ শতাংশ। তাই অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম টানতে দুই সন্তান নীতি প্রণয়ন করা হোক। এই মর্মে আইন আনতে কেন্দ্রীয় সরকার ও আইন কমিশনকে নির্দেশ দিক শীর্ষ আদালত। বেশ কিছুক্ষণ চলা সওয়াল জবাবের পর অশ্বিনী উপাধ্যায়ের দাবি খারিজ করে দেয় বিচারপতি এস কে কউল ও এ এস অকা-র বেঞ্চ। এ প্রসঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, একদিন আচমকা জনসংখ্যা বৃদ্ধি থেমে যাবে, এমনটা হতে পারে না। তাহলে কীভাবে আইন কমিশনকে এমন নির্দেশ দেওয়া যায়? একই সঙ্গে আদালতের তরফে জানানো হয়, “এবার কি এসব বিষয়ে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে? এহেন তর্কের পক্ষে ন্যূনতম যুক্তি থাক উচিত। আইন প্রণয়ন করা সরকারের কাজ। আমাদের আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।”

spot_img

Related articles

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...

ধর্মঘটের দিন রাজ্য সচল রাখতে কড়া নবান্ন, গরহাজির হলে কাটা যাবে বেতন ও কর্মদিবস

বাম সমর্থিত একাধিক শ্রমিক সংগঠনের ডাকা চব্বিশ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের মোকাবিলায় কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। আগামীকাল, বৃহস্পতিবার...