Sunday, April 12, 2026

কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু ২ ডিসেম্বর

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

শুরু হতে চলেছে স্থগিত হয়ে যাওয়া দশম বাংলাদেশ বইমেলা (Bangladesh Book Fair)। কলকাতার কলেজ স্কোয়ারে (College Square) এই মেলা অনুষ্ঠিত হবে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে মেলা। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। দর্শনার্থী ও ক্রেতারা দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলায় প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে আয়োজিত এই বইমেলায় মোট ৭৬টি স্টল (Stall) থাকছে। প্রখ্যাত ও প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিকদের পাশাপাশি তরুণ প্রজন্মের বাংলাদেশি লেখকদের বই পাওয়া যাবে এসব স্টলে। এছাড়া প্রতিদিন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও (Cultural Program)। কলকাতার ভাষা ও চেতনা সমিতি অনুষ্ঠানে বিশেষভাবে সহায়তা করছে।

এর আগে গত সেপ্টেম্বরে দুবার কলকাতার মোহরকুঞ্জে বাংলাদেশ বইমেলার দিন ঘোষণা করা হলেও অনিবার্য কারণে তা স্থগিত রাখা হয়। কিন্তু এবার বাংলাদেশ বইমেলার স্থান মোহরকুঞ্জের পরিবর্তে কলেজ স্কোয়ারে হতে চলছে।

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...