Wednesday, April 8, 2026

মর্মান্তিক! ভাইঝির পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে মৃ*ত্যু কাকার, উত্তপ্ত বজবজ

Date:

Share post:

ভাইঝির পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে মৃ*ত্যু কাকার। ভাইঝির বাড়ির ঝামেলা মেটাতে গিয়ে চরম রোষানলে পড়েন কাকা। তারপর ভাইঝির শ্বশুরবাড়ির সদস্যদের হাতে মার খেয়ে কাকার মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বজবজে। পুলিশ সূত্রে খবর, মৃ*তের নাম মহম্মদ আশফাক আলম, বয়স ৪৭ বছর। পরিবার সূত্রে খবর, আড়াই বছর আগে বজবজ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোলাম রসুল রোডের বাসিন্দা মহম্মদ ইসলামের মেয়ে সাগুপ্তা খাতুন-এর সঙ্গে পাশের গ্রামের মহম্মদ জামিলের ছেলে নাবিল জামিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েকদিন পর থেকেই সাগুপ্তার পরিবারে শুরু হয় অশান্তি। পারিবারিক অশান্তির জেরে মাঝে সাঝেই স্বাগুপ্তা তাঁর নিজের বাড়িতে এসে থাকতে শুরু করে এবং সে স্বামীর ঘরে ফিরে যেতে অস্বীকার করে। স্বাগুপ্তার বাবা কর্মসূত্রে বাইরে থাকায় বিষয়টি মিটমাটের উদ্দেশে কাকা মহম্মদ আশফাক আলম নাবিলের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চায়।

অভিযোগ, সাগুপ্তার কাকা নাবিলের বাড়িতে গেলেই অশান্তি তীব্র আকার নেয়। নাবিলের পরিবারের লোকেরা সাগুপ্তার কাকা আশফাক আলমকে বেধরক মারধর করে। এরপর বেধড়ক মার খেয়ে গুরুতর জখম অবস্থায় আশরাফকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে কলকাতার এসএসকেএম এবং পরে তাঁকে এনআরএসএ স্থানান্তরিত করা হয়। এদিকে শনিবার ভোররাতে এনআরএসে মৃ*ত্যু হয় আশফাকের। মৃ*ত্যুর খবর শোনা মাত্রই স্বাগুপ্তার পরিবারের লোকেরা প্রতিবেশী নাবিলের বাড়িতে চড়াও হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ।

এদিকে আশফাকের মৃত্যুর পর খু*নের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় নাবিলের পরিবারের তিন সদস্যকে আটক করে বজবজ থানায় নিয়ে যায়। ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। যদিও পরিবারের বাকি সদস্যরা পলাতক। আপাতত এলাকা থমথমে রয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...