Saturday, April 4, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার বিশেষভাবে সক্ষম ছাত্র, জরুরী বৈঠকে  কর্তৃপক্ষ

Date:

Share post:

বন্ধুদের হাতে র‌্যাগিংয়ের শিকার হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষভাবে সক্ষম এক ছাত্র। এই ঘটনায় গোটা বিশ্ববিদ্যালয়ে শোরগোল পড়ে গিয়েছে। এই অভিযোগ পৌঁছে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনওরকম ঝুঁকি না নিয়ে বিষয়টি থানাকে জানায়। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার এফআইআর দায়ের করেছে পুলিশ। এমনকী এই খবর চাউর হতেই বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের যে সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তারা প্রতিবাদে গর্জে উঠেছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, নিগৃহীত এই ছাত্র সাহায্য চাইতে বন্ধুদের কাছে গিয়েছিলেন। আর তাঁকে সাহায্য করার পরিবর্তে র‌্যাগিং করা হয়। এই বিশ্ববিদ্যালয়েই তিনি ‘আন্তর্জাতিক সম্পর্ক’ নিয়ে পড়াশোনা করেন। তৃতীয় বর্ষের ছাত্র বুদ্ধদেব জানা আগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে পড়তেন। জুডো শিখেছেন। ২০১৯ সালে কমনওয়েলথ প্যারা জুডো চ্যাম্পিয়নশিপে বার্মিংহ্যামে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছেন। তবে তিনি বলেন, ‘নিগ্রহের সময় আমি শুধু আত্মরক্ষা করেছিলাম। নিজের হাতে আইন নিতে চাইনি।’‌

বুদ্ধদেবের বয়ানের ভিত্তিতে আগামী ২৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা একটি বিশেষ বৈঠক করবেন। র‍্যাগিংয়ের মতো সামাজিক ব্যাধিকে যাতে নির্মূল করা যায়, সেই নিয়েও আলোচনা হবে সেই বৈঠকে।

ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিউ ব্লক হস্টেলে তিনি গিয়েছিলেন। কারণ ৯ নভেম্বর ক্লাসের একটি পরীক্ষা ছিল নিগৃহীত ছাত্রের। সেই পরীক্ষায় তাঁর হয়ে লেখার জন্য একজন রাইটারের খোঁজ করতে গিয়েছিলেন।কারণ, তিনি চোখে খুব ভালো দেখেন না। তখনই তাঁকে র‌্যাগিং করা হয়। এই ঘটনার পর উপাচার্যের কাছে অভিযোগ করেন বুদ্ধদেব। যাদবপুর থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৪, ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে।

নিগৃহীত ছাত্র বলেন, ‘‌নিউ ব্লক হোস্টেলে এসেছিলেন ওই প্রাক্তনী। হঠাৎ তিনি নাম জিজ্ঞাসা করে আমার দিকে এগিয়ে আসেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। আমি ওঁকে সরে যেতে বললে আমায় মারার চেষ্টা করেন। আমি শুধু হাত দিয়ে আত্মরক্ষা করি। তাতে চটে গিয়ে তিনি ধাক্কা দেন। নিগ্রহ করেন। হুমকিও দেন।’

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...