Tuesday, April 28, 2026

FIFA World Cup 2022: কাতারের হোটেল চমকে দিল ব্রাজিলের খেলোয়াড়দের

Date:

Share post:

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ (FIFA World Cup 2022)-এর মহাযুদ্ধ শুরু হচ্ছে রবিবার থেকেই। প্রথম ম্যাচেই মুখোমুখি কাতার বনাম ইকুয়েডর (Qatar vs Ecuador)। তার আগেই মরুদেশে পৌঁছে প্র্যাকটিসে মজেছেন খেলোয়াড়রা। তবে কাতার (Qatar)পৌঁছে চমক পেলেন ব্রাজিলের (Brazil)তারকারা। হোটেলে প্রবেশ করেই নস্টালজিক হয়ে পড়লেন নেইমার জুনিয়র (Neymar Jr),থিয়েগো সিলভারা (Thiego Silva)। হোটেল রুম থেকে করিডর সর্বত্রই যেন নিজেদের খুঁজে পেলেন হলুদ জার্সির মালিকরা।

দোহার হোটেল রুমের দরজায় নিজের শৈশবের ছবি দেখে নস্টালজিক সেলেকাওরা। হোটেল রুমে ঢুকেই চমকে গিয়েছিলেন থিয়েগো সিলভা। ভাবতে পারেন নি এমন অভিজ্ঞতার সাক্ষী হতে হবে তাঁকে। তাঁর নিজের ইন্সটা প্রোফাইলে শেয়ার করেছেন ভাল লাগার অনুভূতি। লুকাস পাকুয়েতা (Lucas Paqueta) নিজের রুমের মধ্যে টাঙানো তাঁর ছোটবেলার মিষ্টি ছবি দেখে আবেগ ধরে রাখতে পারেননি।

২৫ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল (Brazil)। শনিবার তাঁরা কাতারে পৌঁছন। এই বিশ্বকাপে ক্যামেরুন, সার্বিয়া ও সুইৎজারল্যান্ডের সঙ্গে ব্রাজিল রয়েছে গ্রুপ জি-তে। হোটেলে নিজেরা চমক পাওয়ার পর এবার লড়াইয়ের মাঠে কতটা চমক তৈরি করতে পারেন ব্রাজিলিয়ান তারকারা সেটাই দেখার।

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...