Saturday, June 13, 2026

সোমবার বিধানসভায় কর্পোরেশন বিল পেশ, অধিবেশনে গোলমালের পরিকল্পনা বিরোধীদের!

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার (assembly) শীতকালীন (winter) অধিবেশন। বিধানসভা সূত্রে খবর, সোমবার অধিবেশনে বেশ কয়েকটি বিল আসতে পারে। আসতে পারে বেসরকারি একাধিক প্রস্তাব। সোমবার বিধানসভায় পেশ হবে দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল (আমেন্ডমেন্ট) ২০২২ (West Bengal Municipal Amendment Bill 2022)। এদিন অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিলটি পেশ হবে বলে খবর৷ এই বিলের মূল উদ্দেশ্য কলকাতা ও হাওড়া কর্পোরেশন ছাড়া রাজ্যের বাকি কর্পোরেশনগুলিতে দুজন করে ডেপুটি মেয়র থাকবেন। পাশাপাশি কাজে গতি আনা ও নজরদারির সুবিধের জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে।

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chattopadhyay) জানান, বর্তমানে পুরসভা এলাকায় একদিকে যেমন লোকসংখ্যা বেড়েছে অন্যদিকে সমান তালে বেড়েছে চাপও। আর সেকারণেই মেয়রের একার পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আর সেই বিষয়টি মাথায় রেখেই কাজের ডিস্ট্রিবিউশন জরুরী হয়ে পড়েছে। এমন উদ্যোগের ফলে একদিকে যেমন কমবে কাজের চাপ এবং অন্যদিকে পরিষেবায় আসবে গতি।

সোমবার বিধানসভায় বিলটি পেশ করবেন পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপর বিলটি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে চলতি সপ্তাহের শুক্রবারই বিধানসভায় নবনির্মিত লাইব্রেরি কাম মিউজিয়ামের শুভ উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তবে চলতি বিধানসভার শীতকালীন অধিবেশন যে শাসক-বিরোধী তরজায় কিছুটা হলেও উত্তপ্ত হতে চলেছে। বিভিন্ন ইস্যু ঘিরে বিধানসভার ভিতর যেমন উত্তপ্ত হতে পারে, তেমনই বিধানসভার বাইরেও কর্মসূচি নিয়েছে বিজেপি। সোমবারই কলকাতায় বিজেপির সদর কার্যালয় থেকে ধর্মতলা বিজেপির মহিলার মোর্চার তরফে একটি মিছিল করা হবে বলে জানা যাচ্ছে।

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...