Monday, February 2, 2026

পুলিশের মুখে স্প্রে করে ঢাকার আদালত থেকে বেপাত্তা দুই জ*ঙ্গি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান দরজার সামনে থেকে পালাল জেএমবির দুই জ*ঙ্গি। মইনুল ও আবু সিদ্দিক নামে ওই দুই জ*ঙ্গি দীপন হ*ত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রবিবার দুপুর ১২টা নাগাদ পুলিশের মুখে ‘স্প্রে’ করে বেপাত্তা হয়ে যায় তারা।

আদালত সূত্রে খবর, সন্ত্রা*সবিরোধ ট্রাইব্যুনালে হাজির করে হেফাজতে নেওয়ার সময় চারজনের মধ্যে দুজনকে ছিনিয়ে নিয়ে যায় তাদের দলবল। এদিন দুই বাইকে চড়ে চারজন আদালতে আসেন। ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন বলে খবর। এদিকে ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশিদ আদালতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা আধিকারিকরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে ঢাকার সমস্ত চেকপোস্টকে সতর্ক থাকতে বলা হয়েছে।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দীপন হ*ত্যা মামলায় ৮ জ*ঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ দেন। ৫৩ পৃষ্ঠার ওই আদেশে মইনুল ও আবু সিদ্দিকের নামও ছিল।
ডিবি প্রধান হারুন আর রশিদ বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে জঙ্গিদের ছিনিয়ে নিয়ে যায়।

অন্যদিকে, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হ*ত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া সহ আটজনের মৃ*ত্যুদণ্ডের রায় দেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বহিষ্কৃত মেজর জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। তবে আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক।

spot_img

Related articles

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন...

উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের স্বস্তি, সেমেস্টারে বাড়ছে বিকল্প প্রশ্নের সংখ্যা 

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের পর এবার পরীক্ষার্থীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী...

এরকম মিথ্যাবাদী-উদ্ধত নির্বাচন কমিশন দেখিনি! জ্ঞানেশের বৈঠক বয়কট করে তীব্র আক্রমণ মমতার

"এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।" সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার...

মাধ্যমিক পরীক্ষার মাঝেই স্কুলে গ্যাস সিলিন্ডারে ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রশংসনীয় পুলিশি পদক্ষেপ

পুলিশি তৎপরতায় মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরীক্ষার্থীরা। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি...