Wednesday, June 24, 2026

কর্নাটকে দলিত মহিলার জল খাওয়ায় গোমূত্র দিয়ে ‘শুদ্ধ’ করা হল ট্যাঙ্ক !

Date:

Share post:

একজন দলিত মহিলা জল পান করায় সেটিকে গোমূত্র দিয়ে ‘শুদ্ধ’ করা হল ।এমন ঘটনা ঘটেছে কর্নাটকে। সেখানের একটি গ্রামে তথাকথিত উচ্চবর্ণের লোকেরা একটি জলের ট্যাঙ্ক এভাবেই শুদ্ধ করল। ঘটনার সূত্রপাত ১৮ নভেম্বর। কর্ণাটকের চামরাজানগর জেলার হেগগোতারা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানকারী তফসিলি বর্ণের এক মহিলা একটি ট্যাঙ্ক থেকে জল পান করেছিলেন।
এটা জানাজানি হওয়ার পর,এলাকার উচ্চবর্ণের লোকজন ট্যাঙ্ক থেকে সমস্ত জল ছেড়ে দেয় এবং গোমূত্র দিয়ে পরিষ্কার করে। তাদের বক্তব্য, এর ফলে ওই ট্যাঙ্কের জল ফের পবিত্র হল।
স্থানীয় বিচার বিভাগীয় আধিকারিক বলেছেন, জলের ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়েছিল, তবে এটি গোমূত্র দিয়ে করা হয়েছিল কিনা তা আমি জানিনা। তবে এই ঘটনাকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না কেউই। জেলা কালেক্টরের কাছে বিষয়টির পুরো রিপোর্ট চাওয়া হয়েছে।সরকারি তরফে মাইকে ঘোষণা করা হচ্ছে যে এভাবে জাতের ধুয়ো তুলে এরকম ঘটনার যদি খবর মেলে , তবে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...