Saturday, April 4, 2026

বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস গড়লেন নারায়ণ জগদীশন, বড় ব্যবধানে জয় তামিলনাড়ুর

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস গড়ল তামিলনাড়ু। রবিবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়ে তামিলনাড়ু। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সবথেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস, সর্বোচ্চ দলগত সংগ্রহ, সব থেকে বড় ব্যবধানে জয় সবই আসে তামিলনাড়ুর দখলে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ২ উইকেটের হারিয়ে ৫০৬ রানের বিশাল ইনিংস গড়ে তামিলনাড়ু। বিশ্বের প্রথম দল হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ৫০০ রানের গণ্ডি টপকায় তারা। সেই নিরিখে ইংল্যান্ডের জাতীয় দলকে টপকে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়ে তামিলনাড়ু। ২০২২ সালেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইংল্যান্ড ৬ উইকেটে ৪৯৮ রান সংগ্রহ করেছিল। তামিলনাড়ুর হয়ে দুরন্ত ইনিংস খেলেন নারায়ণ জগদীশন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৪১ বলে ২৭৭ রান করে বিশ্বরেকর্ড করেন তামিলনাড়ুর এই ব্যাটার। এক্ষেত্রে বিশ্বের যাবতীয় এক দিনের ম্যাচে ঘরোয়া এবং আন্তর্জাতিক এক ইনিংসে এত রান আর কোন ক্রিকেটারের নেই। তামিলনাড়ুর হয়ে ১৫৪ রান করেন শাই সুর্দশন।

জবাবে ব্যাট করতে নামে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় অরুণাচল প্রদেশের ইনিংস। ২৮.৪ ওভারে মাত্র ৭১ রানে অল-আউট করে দেয় তামিলনাড়ু। সুতরাং ৪৩৫ রানের বিরাট ব্যাবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। জয়ের ব্যবধানের নিরিখেও এটি বিশ্বরেকর্ড। ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বের কোনও দল আগে কখনও এত বড় ব্যবধানে ম্যাচ জেতেনি।

আরও পড়ুন:দুরন্ত ইনিংস সুদীপ-অভিমূন‍্যর, সার্ভিসেসকে ৪৭ রানে হারাল বঙ্গ ব্রিগেড

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...