Friday, June 26, 2026

বিশ্বকাপের মঞ্চে প্রতিবাদ, জাতীয় সংগীত গাইলেন না ইরান ফুটবলাররা

Date:

Share post:

প্রতিবাদ হিসেবে বিশ্বকাপের মঞ্চকে বেছে নিল ইরান। এদিন ইংল‍্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করে ইরান। আর প্রথম ম‍্যাচের আগে জাতীয় সংগীত গাইলেন না ইরানের ফুটবলাররা। নিজেদের দেশের সরকার-বিরোধী যে প্রতিবাদ চলছে, তার সমর্থন করে এদিন জাতীয় সঙ্গীত গাইলেন না আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামিরা।

এদিন ম্যাচের আগেই ইরানের অধিনায়ক এহসান হাজীসাফি জানিয়েছিলেন, জাতীয় সঙ্গীত গাওয়া হবে কিনা সেটা দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তাঁরা। জানা গিয়েছে, ইরানের বেশির ভাগ ফুটবলারই জাতীয় সঙ্গীত না গাওয়ার পক্ষে মত দেন। সেইমত জাতীয় সংগীত গাননি ইরান ফুটবলাররা। এমনকি বিশ্বকাপের মঞ্চে ইরানের জাতীয় সঙ্গীত চলার সময় ক্যামেরায় দেখা গিয়েছে, স্টেডিয়ামে হাজির অনেক ইরান সমর্থকও জাতীয় সঙ্গীতের সময় চুপ ছিলেন।

ইরানে সরকার-বিরোধী আন্দোলন চলছে। কিছু দিন আগেই গোটা দেশ উত্তপ্ত হয়েছে। বিক্ষোভকারী মানুষের পাশে দাঁড়িয়ে এদিন ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন না ইরানের ফুটবলাররা।

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস গড়লেন নারায়ণ জগদীশন, বড় ব্যবধানে জয় তামিলনাড়ুর

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...