Friday, June 26, 2026

বিশ্বকাপের প্রথম ম‍্যাচে ইকুয়েডরের কাছে হারল কাতার

Date:

Share post:

দীর্ঘ প্রতিক্ষার অবসান। শুরু হল কাতার ২০২২ বিশ্বকাপ। আর শুরুতেই আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ইকুয়েডর। এই জয়ের ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইতিহাস গড়ে ফেলল ইকুয়েডর। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও আয়োজক দেশ প্রথম ম্যাচে হারেনি। তবে কাতারে সেটাই হল। রবিবার রাতে কাতারকে প্রথম ম্যাচে হারাল ভ্যালেন্সিয়ার ইকুয়েডর। দুই গোল একাই করলেন তারকা স্ট্রাইকার। বিশ্বকাপের মত মঞ্চে প্রথম ম্যাচেই ২ গোল করে নায়ক তিনি।

ম‍্যাচের শুরু থেকেই ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে দক্ষিণ আমেরিকার দল। প্রেসিং ফুটবলে গোল তুলে নেওয়ার চেষ্টা করছিল তাঁরা। তিন মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। প্রথমে গোল দিলেই, পরে ভিএআর-এর সাহায্য নিয়ে অফ সাইডের কারণে সেই গোল বাতিল করে দেওয়া হয়। তবে গোল বাতিল হলেও, পরবর্তী গোল পেতে খুব বেশি দেরি হয়নি ইকুয়েডরের। ১৬ মিনিটে সেই ভ্যালেন্সিয়ার গোলেই এগিয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডরের অধিনায়ক। তাঁকে পেনাল্টি বক্সের মধ্যে ফেলে দেন কাতার গোলরক্ষক সাদ আল সীব। হলুদ কার্ডও দেখেতে হয় তাঁকে। স্পট কিক থেকে কাতার বিশ্বকাপের প্রথম গোল করতে ভুল করেননি ইকুয়েডর স্ট্রাইকার। এরপর ৩১ মিনিটে দ্বিতীয় গোল সেই ভ্যালেন্সিয়ার। ডানদিক থেকে রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর ক্রস থেকে বিনা বাধায় হেড করে যান ভ্যালেন্সিয়া। পাল্টা আক্রমণ চালায় আয়োজক দেশ। প্রথমার্ধের শেষদিকে সহজ গোল হাতছাড়া করে কাতার। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০।

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে আয়োজক দেশ কাতার। গোলের চেষ্টাও করে তারা। তবে ইকুয়েডরের রক্ষণ টপকে গোলের মুখ খুলতে পারেনি কাতার। শেষদিকে কিছুটা সুযোগ তৈরি করেছিল কাতার, তবে গোল করতে পারেননি মহম্মদ মুন্দারি। তাঁর শট বার উচিয়ে বাইরে চলে যায়।

আরও পড়ুন:চাপে মহামেডান, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি-র কাছে ১-০ গোলে হারল সাদা-কালো ব্রিগেড

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...