Friday, June 26, 2026

দুরন্ত ইনিংস সুদীপ-অভিমূন‍্যর, সার্ভিসেসকে ৪৭ রানে হারাল বঙ্গ ব্রিগেড

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার। সোমবার সার্ভিসেসকে হারাল ৪৭ রানে। বাংলার হয়ে দুরন্ত ইনিংস অধিনায়ক অভিমূন‍্য ইশ্বরন এবং সুদীপ ঘরামীর। ১৬২ রান করেন সুদীপ। ১২২ রান করেন অভিমূন‍্য। সার্ভিসেসের বিরুদ্ধে ব‍্যাট করতে নেমে ৪২৬ রান করে বঙ্গ ব্রিগেড।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সার্ভিসেস। প্রথমে ব‍্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪২৬ রান করে অভিমন্যু ঈশ্বরনরা। বাংলার হয়ে ১২২ রান করেন অভিমূন‍্য। ১৬২ রান করেন সুদীপ। ৫৯ রান করেন শাহবাজ আহমেদ। ৩১ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়।

জবাবে ব‍্যাট করতে নেমে ৩৭৯ রানে শেষ হয়ে যায় সার্ভিসেসের ইনিংস। সার্ভিসেসের হয়ে শুভম রোহিল্লা করেন ৫৭ রান। রজত পালিওয়াল করেন ৬৫ রান। অর্জুন শর্মা করেন ৭৫ রান। ৫১ রান করেন অনশুল গুপ্ত। দেবেন্দ্র লোচাব করেন ৫৮ রান। বাংলার হয়ে চার উইকেট নেন শাহবাজ আহমেদ। তিন উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। একটি উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:ফের বিস্ফো*রক রোনাল্ডো, বললেন, ‘আমাকে নিয়ে বাইরের লোকজন কী ভাবল, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না’

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...