Sunday, April 12, 2026

করোনা সংক্রমণ কমতেই শিথিল বিধিনিষেধ’ আন্তর্জাতিক উড়ানের নিয়মে বদল

Date:

Share post:

কোভিডের চোখ রাঙানি কাটিয়ে দীর্ঘ দু’বছর পর ধীরে ধীরে ছন্দে ফিরেছে দেশ তথা বিশ্ব। ধীরে ধীরে কোভিড বিধি ও নিয়ম শিথিল হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক উড়ানে ভারতে আসা যাত্রীদের অনলাইনে স্ব-ঘোষণা সংক্রান্ত ফর্ম পূরণ করা আর বাধ্যতামূলক রইল না।মঙ্গলবার মধ্যরাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আরও পড়ুন:করোনা অতীত! টিকিট বিক্রি করে ৯২ শতাংশ আয় বাড়ল রেলের

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,আন্তর্জাতিক উড়ানে ভারতে আসা যাত্রীদের অনলাইনে এয়ার সুবিধা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক হবে না। বিশ্বের প্রায় সব জায়গাতেই করোনা সংক্রমণ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।ওই ফর্ম পূরণের সময় আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের নিজেদের স্বাস্থ্য এবং কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত কিছু তথ্য দিতে হত। ফর্মটি পূরণের বিষয়টি ‘সময়সাপেক্ষ’ বলে অভিযোগ ওঠে। কয়েক জন বিমানযাত্রী ফর্ম পূরণের দীর্ঘসূত্রিতার কারণে শেষ পর্যন্ত বিমান ধরতে পারেননি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্তে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চলতি বছরের গোড়ায় আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের স্ব-ঘোষণা ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন নম্বর নেওয়া বাধ্যতামূলক করছিল। আগের সেই নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিমান সংস্থার চেক-ইন কাউন্টারে রেজিস্ট্রেশন নম্বর না দিলে, ভারতগামী উড়ানের বোর্ডিং পাস পেতে সমস্যা হত।তবে এবার থেকে আর এই তথ্য দেওয়া বাধ্যতামূলক হবে না যাত্রীদের জন্য। শুধু তাই নয়, এখন আর ভারতগামী বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক হবে না যাত্রীদের জন্য। টিকা না নেওয়া থাকলেও ভারতে আসতে পারবেন যাত্রী। এদিকে শুধুমাত্র উপসর্গ থাকলেই যাত্রীকে একান্তবাসে থাকতে হবে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...