Monday, April 6, 2026

মোদির মতো নিষ্ঠুর কেউ নাই: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গান বাঁধলেন তিতুমীর, গোঁসা বিজেপির

Date:

Share post:

‘ওরে ভাই রে ভাই, নরেন্দ্র মোদির মতো নিষ্ঠুর কেউ নাই’। প্রধানমন্ত্রীকে (Prime Minister Narendra Modi) নিয়ে গান বেঁধে রীতিমতো সাড়া ফেলেছেন বাংলার এক লোকশিল্পী (Folk Artist)। মোদি বন্দনা নয়, গানের প্রতিটি ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করেছেন তিনি। শিল্পীর নাম তিতুমীর (Titumir)। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে শিল্পীর গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) হটকেক। তবে তিতুমীরের এই গান বিরোধীদের হাত শক্ত করলেও রীতিমতো ক্ষুব্ধ বঙ্গ বিজেপি (BJP)। ইতিমধ্যে লোকশিল্পীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগে মানহানির মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোকশিল্পী তিতুমীরের আসল নাম মীর আল্লামা কবির। কিন্তু সবাই তাঁকে তিতুমীর নামেই বেশি চেনেন। উত্তরবঙ্গের কোচবিহারের (Coochbehar) দিনহাটা মহকুমার অন্তর্গত পিকনিধারা গ্রামের বাসিন্দা তিনি। আগে গ্রামটির কথা কেউ না জানলেও এই লোকশিল্পীর দৌলতে গ্রামটির নাম বর্তমানে বেশ জনপ্রিয়। এবার আলোচনা করা যাক এমন কী আছে তিতুমীরের গানে? যা নিয়ে এতকিছু? তিতুমীর গানে গানে বলেন, ১০০ দিনের করিলাম কাজ, ১ বছর হইল কাজের টাকা না দিলু আজ, গরিব মানুষের বাঁচার উপায় নাই। আইবিএফের না পাই টাকা, ব্যাঙ্ক যাইয়া দেখি অ্যাকাউন্ট ফাঁকা। বাংলার মানুষ বাঁধো জোট, সামনে আইছে পঞ্চায়েত ভোট, টাকা মারা বিজেপির পাশে নাই লোক। বিজেপি নেতার কান ধরিয়া, কাজের টাকা নিবেন আদায় করিয়া, আমরা একশো দিনের কাজের টাকা চাই।’ একশো দিনের কাজের টাকার দাবিতে তিতুমীরের এই গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাংলার ঘরে ঘরে ভালোই সাড়া ফেলে দিয়েছে।

তিতুমীর রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্প নিয়ে গত এক দশক ধরে নিজেই গান বাঁধেন। তারপর সেই গান গলায় দোতারা ঝুলিয়ে গ্রামে গ্রামে গেয়ে বেড়ান। এভাবেই এলাকার মানুষের মধ্যে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছন তিনি। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। নির্বাচনের আগে বাংলার প্রতি কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের বঞ্চনা নিয়ে বার বার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মমতার প্রতিবাদের ভাষাই যেন নতুন করে সুর পেয়েছে তিতুমীরের গানে। একশো দিনের কাজের টাকা দেওয়ার দাবিতে তাই নতুন গান বেঁধেছেন তিতুমীর। এই গানকে হাতিয়ার করেই কোচবিহার জেলার একের পর এক গ্রাম ঘুরে জনমত গড়ে তুলছেন তিনি। গ্রামের লোকেরাও মাথা দোলাচ্ছেন সেই গানের সুরে সুরে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...