Friday, April 3, 2026

শেষ কর্মজীবন! অবসর নিল ‘ব্রুটাস’, রেলের তরফে দেওয়া হল সম্বর্ধনা

Date:

Share post:

কাজের প্রতি সবসময় ছিল নিষ্ঠাবান। একদশক ধরে একাধিকবার তার প্রমাণও দিয়ে এসেছে।এ বার অবসর নেওয়ার পালা।সোমবারই অবসর গ্রহণ করল ব্রুটাস।বিদায়বেলায় তাকে দেওয়া হল বিশেষ সম্মান। এমনকি তার উদ্দেশে ফেয়ারওয়েল অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।  কে এই ব্রুটাস?

আরও পড়ুন:গোয়েন্দা বিভাগকে চাঙ্গা করতে আরও ২১৬টি স্নিফার ডগ কিনতে উদ্যোগী রাজ্য পুলিশ

রেল পুলিশের ডগ স্কোয়াডের তারকা সদস্য ‘ব্রুটাস’। দীর্ঘ ১১ বছর ছয় মাসের কর্মজীবন তার।এতদিন নিষ্ঠার সঙ্গে কাজ করার পর, অবসর গ্রহণ করল সে। সোমবার তাকে সম্বর্ধনা দিয়ে বিদায় জানানো হল। তার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। গলায় মালা পরিয়ে অভিবাদনও জানানো হয় সকলের প্রিয় ব্রুটাসকে।

সোমবার রাতে খড়্গপুর শহরে রেলের তরফে ব্রুটাসের অবসরের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রেলের একাধিক আধিকারিক এবং স্কোয়াডের প্রশিক্ষকও। সকলে মিলে ব্রুটাসকে সম্বর্ধনা দেন। অবসর জীবনে জন্য জানানো হয় শুভেচ্ছাও। রেলের তরফে যদিও জানানো হয়েছে, ব্রুটাস প্রথম হলেও, শেষ নয়। আগামী দিনেও ডগ স্কোয়াডের সদস্যদের এ ভাবেই সম্বর্ধনা দেওয়া হবে।

সোমবার রাতে ব্রুটাসকে অবসরকালীন সম্বর্ধনা দেন রেলের অ্যাসিস্ট্যান্ট সিকিওরিটি কমিশনার সিএন তিওয়ারি। ব্রুটাসকে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। অবসর জীবনে তারাই দেখভাল করবে ব্রুটাসের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...