Monday, April 6, 2026

সোনাগাছিতে টাকা-গয়না লুটের ঘটনায় আটক ৪ যৌ*নকর্মী

Date:

Share post:

ফের সোনাগাছির নিষিদ্ধপল্লীতে সর্বস্ব লুটের ঘটনা। দুই ব্যক্তিকে রীতিমতো ডেকে এনে তাঁদের কাছে থাকা নগদ ও সোনার গয়না ছিনতাই করা হয়। এই ঘটনায় অভিযুক্ত চারজন যৌনকর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: ভাইফোঁটায় শ্রমজীবী ক্যান্টিনে বিমান, সোনাগাছিতে শাড়ি নিয়ে মদন, দিদির বাড়ি দিলীপ

গতকাল, সোমবার সন্ধ্যায় ফোন করে দুই ব্যক্তিকে ডেকে আনা হয় সোনাগাছিতে। শুধু তাই নয়, ওই দুই ব্যক্তির কাছ থেকে নগদ প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা ও সোনার গয়না লুট করে নেয় ৪ যৌনকর্মী!

বিপদে পড়ে ১০০ নম্বর ডায়াল করে লালবাজারে অভিযোগ দায়ের করেন ওই দুই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই সোনাগাছিতে যায় বড়তলা থানার পুলিশ।অভিযোগকারী দুই ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ৪ যৌনকর্মীকেও নিয়ে যাওয়া হয় থানায়।

তবে দুর্বার মহিলা সমন্বয় কমিটির তরফে জানানো হয়েছে, সোনাগাছির কাছেই দুর্গাচরণ স্ট্রিটে একটি সোনার দোকান রয়েছে। গতকাল সন্ধ্যায় সেই দোকানের মালিকের কাছ থেকে অনেক টাকা মূল্যের সোনা ছিনতাই করেছেন ৩-৪ জন যৌনকর্মী! চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা অবশ্য আগেও বহুবার ঘটেছে সোনাগাছিতে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...