Thursday, June 25, 2026

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যাচার, শুভেন্দুকে আইনি নোটিশ অখিল পুত্র সুপ্রকাশের

Date:

Share post:

শুধু হুঁশিয়ারি দেওয়াই নয়, বাস্তবেও তা করে দেখালেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পালটা চাপে ফেলতে আইনি নোটিশ সুপ্রকাশ। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করে এবার আইনি চাপে পড়লেন শুভেন্দু।

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরে অখিল গিরির গড় রামনগরের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “দেখতে পাচ্ছেন নাকি অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্র্যাজুয়েটও নয়। অথচ কাঁথি কলেজের সভাপতি।”

সেই সময় পাল্টা প্রতিক্রিয়াতে সুপ্রকাশ গিরি শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছিলেন। তাঁর দাবি, “শুভেন্দু একজন ওপেন ইউনিভার্সিটি পাশ করা লোক, যার কোনও শিক্ষাদীক্ষা নেই, অপরকে দোষারোপ করছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, শুভেন্দু অধিকারী নেতাজি ওপেন ইউনিভারসিটি থেকে পাশ করেছে। সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়ে জালিয়াতি করেছেন। ২০০৭ সালে পরীক্ষা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর হয়ে অন্য একজন পশ্চিম মেদিনীপুরের বেলদায় পরীক্ষা দিতে গিয়েছিল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি।”

হুঁশিয়ারি সত্যি করে আজ, মঙ্গলবার সকালে সুপ্রকাশ গিরির আইনজীবী শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে শুভেন্দুর বক্তব্যের ওই অংশটি — “দেখতে পাচ্ছেন নাকি অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্র্যাজুয়েট নয়। অথচ কাঁথি কলেজের সভাপতি।”

আরও পড়ুন:দলীয় কর্মীদের হাতে মার খাচ্ছেন আপ বিধায়ক! ভাইরাল ভিডিয়ো

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...