Friday, June 26, 2026

নাটক চলাকালীন গিরিশ মঞ্চে আগুন, দর্শকাসনে ২ বিচারপতি!

Date:

Share post:

নাটক চলাকালীন বাগবাজারের গিরিশ মঞ্চে (Girish Mancha) আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল। দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন খুব বেশি ছড়ায়নি বলে সূত্রের খবর। নাটক চলাকালীন আগুন লাগার ঘটনায় দর্শক থেকে কলাকুশলী-সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় হলে উপস্থিত ছিলেন দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli) ও বিশ্বজিৎ বসু (Biswajit Basu)। নিরাপদে বের করে আনা হয় দুই বিচারপতিকে।

বুধবার, নাটক চলাকালীন ৬.০৫ নাগাদ আচমকা গিরিশ মঞ্চের দরজায় আগুন লাগে। ধোঁয়া এবং আগুন দেখে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন দর্শকরা। কলাকুশলীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গিরিশ মঞ্চের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলকে। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে মঞ্চ কর্তৃপক্ষ। দুই বিচারপতিই জানান, বাইরে অপেক্ষা করবেন। দমকল কর্মীরা এবং পুলিশ যদি আগুন নিয়ন্ত্রণে আসার পর যদি পুনরায় নাটক শুরুর অনুমতি দেন, তবে তাঁরা আবার প্রেক্ষাগৃহে ফিরে যাবেন। নাটক দেখে তবেই ফিরবেন।

আরও পড়ুন- “নেতা মিঠুন বাংলার কলঙ্ক”: মহাগুরুর পুরুলিয়া সফরকে ‘সার্কাস’ কটাক্ষ কুণালের

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...