Monday, June 15, 2026

শপথ নিয়েই দিল্লি যাচ্ছেন নতুন রাজ্যপাল! বৃহস্পতিবার মোদি-শাহ সাক্ষাতে আনন্দ বোস

Date:

Share post:

আজ, বুধবার বাংলার নতুন স্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সি ভি আনন্দ বোস। আর শপথ অনুষ্ঠানে ২৪ ঘন্টার মধ্যেই দিল্লি উড়ে যাচ্ছে তিনি। আগামিকাল, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা রাজ্যপালের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর সাক্ষাতের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে রাজভবন সূত্রে খবর। প্রাক্তন আমলা আনন্দ বোস মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পরই ল বাংলার নয়া রাজ্যপালের দিল্লি সফর খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

কিন্তু শপথ গ্রহণের ঠিক পরেরদিন কেন দিল্লি যাচ্ছেন নবনিযুক্ত রাজ্যপাল? সূত্রের খবর, শপথ নেওয়ার পর প্রোটোকল মেনেই দিল্লিতে যেতে হয় নবনিযুক্ত রাজ্যপালকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

উল্লেখ্য, এদিন রাজভবনে নয়া রাজ্যপালকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পুর ও নগরোয়ন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ অনেকেই। ছিলেন সিপিএম নেতা বিমান বসু, বাংলার প্রাক্তন গোপালকৃষ্ণ গান্ধীও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য গরহাজির ছিলেন।

আরও পড়ুন- নাটক চলাকালীন গিরিশ মঞ্চে আগুন, দর্শকাসনে ২ বিচারপতি!

 

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...