Saturday, April 4, 2026

নির্বাচনে আগে গুজরাটে সংখ্যালঘু ৩ ছাত্রকে বেদম মার! লাভ জিহাদের অভিযোগ

Date:

Share post:

সামনেই নির্বাচন। তার আগে মোদি রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের তিন ছাত্রকে বেদম প্রহার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বিজেপি শাসিত গুজরাটে। কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের ছাত্র সমর্থকদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে। এই অভিযোগ কার্যত স্বীকার করেছেন হিন্দুত্ববাদী সংগঠনটির স্থানীয় নেতা।

আরও পড়ুন:ক্ষমতায় এলে বাংলায় লাভ জিহাদ বিরোধী আইন করবে বিজেপি, কটাক্ষ তৃণমূলের

সংখ্যালঘু সম্প্রদায়েরর ওই ছাত্রদের বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনটির সমর্থক ছাত্ররা। মারধরের ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেন মাওধর করা হল ওই তিন সংখ্যালঘু ছাত্রকে?

হিন্দুত্ববাদী সংগঠনটির অভিযোগ, সূত্র মারফত তাঁরা জানতে পারেন  সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ছাত্র কলেজের হিন্দু মেয়েদের ফাঁসানোর পরিকল্পনা করছে এবং কয়েকজনকে ব্ল্যাকমেইল করছে। তাঁদের নেতা কর্মীরা স্টিং অপারেশন চালিয়ে  অভিযুক্ত শিক্ষার্থীদের চিহ্নিত করে। এরপর সেই পড়ুয়াদের আটক করে যথাযথ ব্যবস্থা নিয়েছে। তাঁদের পরামর্শ দেওয়ার পর ছেড়েও দেওয়া হয়েছে।

এ ধরনের ঘটনা ফের নজরে এলে আমরা আবারও ব্যবস্থা নেব বলেও হুঙ্কার দিয়েছেন সংগঠনটির স্থানীয় নেতা দীনেশ নাভাদিয়া।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...