Saturday, June 27, 2026

ইলিশপ্রিয় বাঙালির জন্য সুখবর! বিধানসভায় নয়া উদ্যোগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ইলিশপ্রিয় বাঙালি। ঝালে, ঝোলে, অম্বলে এক টুকরো ইলিশ হলে ভাতের পাতে আর কিছু চাই না। কিন্তু এই ইলিশ মাছের জন্য বাংলাদেশের উপর কিছুটা নির্ভর করতেই হয় এপার বাংলার মানুষদের। এবার রুপালি শস্যর জন্য বাংলাদেশের (Bangladesh) উপর নির্ভরতা কমাতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছেন, এ রাজ্যেই ইলিশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে। আগামী দিনে ইলিশের উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইলিশের জোগান বাড়াতে ইতিমধ্যেই খোকা ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু তা স্বত্বেও ছোট ইলিশ ধরা বন্ধ করা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধু আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে বিষয়টি নিয়ে সচেতন করতে হবে।

রাজ্যে মাছ চাষের উপযুক্ত বহু জলাশয় রয়েছে। ওই সব পুকুর জলাশয়ে মাছ চাষ শুরু করার জন্য মমতা স্বনির্ভর গোষ্ঠী বা পাড়ার ক্লাবগুলিকে দায়িত্ব দেওয়ার জন্য বলেন। এবিষয়ে মৎস্যমন্ত্রীকে নির্দেশ দেন তিনি। এতে কর্মসংস্থানের পাশাপাশি বাজারে মাছের জোগানও বাড়ানো সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Related articles

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...