Tuesday, April 7, 2026

DA মামলায় গ্রেফতার ৪৭ জনকে জামিনের নির্দেশ দিল আদালত

Date:

Share post:

বকেয়া ডিএ-র (DA) দাবিতে বিক্ষোভ করে অশান্তি সৃষ্টির চেষ্টা অভিযোগে ৪৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার (Arrest) করা হয় বুধবার। এবার ধৃতদের পুলিশ হেফাজতের (Police Custody) আবেদন খারিজ করে জামিনের নির্দেশ দিল আদালত (Bankshall Court)।

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বুধবার রাস্তায় নেমে আন্দোলন করতে করতে সরকারি কর্মচারীদের একাংশ বিধানসভা (Assembly) চত্বরের কাছে পৌঁছে গেলে পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তাঁরা এগিয়ে গেলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে তাঁরা জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এরপরই ৪৭ জনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। ধৃতদের বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ধৃতদের মুক্তির দাবিতে এদিন ব্যাঙ্কশাল আদালতের বাইরে বিক্ষোভ দেখান সরকারি কর্মীরা। বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন শিক্ষক, হাইকোর্টের কর্মী-সহ অন্যান্য সরকারি কর্মীরাও। যাঁদের বুধবার গ্রেফতার করা হয়েছে, তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। আদালতে এই মামলার শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ পর রায়গঞ্জ স্থগিত বলে জানিয়ে দেন বিচারক। এরপর বৃহস্পতিবার সন্ধে নাগাদ আদালতের তরফ থেকে ধৃত ৪৭ জনকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...