Saturday, March 14, 2026

আজ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে পাঁচবারের চ‍্যাম্পিয়ন ব্রাজিল

Date:

Share post:

বৃহস্পতিবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে পাঁচবারের চ‍্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়া। এই ম্যাচ দিয়েই কাতার বিশ্বকাপে ‘হেক্সা’ (ষষ্ঠ খেতাব) জয়ের অভিযান শুরু করবে সেলেকাওরা। ‘জি’ গ্রুপে আছে সুইজারল্যান্ড এবং ক্যামেরুনও। ব্রাজিলের আক্রমণভাগ নিয়ে এবার দুশ্চিন্তায় থাকতে হতে পারে প্রতিপক্ষ দলগুলিকে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সব থেকে বেশি গোল করেছে তিতের দলের আক্রমণভাগের ফুটবলাররা। এবার ইউরোপিয়ান ক্লাব মরশুম শুরুর পর থেকে বিশ্বকাপের আগে পর্যন্ত তিতের ছেলেরাই সব থেকে বেশি গোল করেছে। আক্রমণভাগে ৯ ফরোয়ার্ড রেখে বিশ্বকাপ স্কোয়াড বেছে নিয়েছেন তিতে। যাঁরা প্রত্যেকে রয়েছেন গোলের মধ্যে। তিতে জানিয়েছেন, প্রতিপক্ষ যেই হোক, আক্রমণাত্মক ফুটবলের রাস্তা থেকে সরে আসবেন না।

সার্বিয়া ম্যাচের ৭২ ঘণ্টা আগে প্রথম একাদশ তৈরি করে ফেলেছেন তিতে। সুপারস্টার নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রকে আপফ্রন্টে একটু পিছন থেকে খেলাবেন ব্রাজিল কোচ। প্রধান স্ট্রাইকার হিসেবে নাম্বার নাইন পজিশনে তিতের পছন্দ রিচার্লিসন। বাঁ-দিকে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। ডানদিকে সম্ভবত রাফিনহা। একটু নিচ থেকে অপারেট করবেন নেইমার। মাঝমাঠে সম্ভবত কাসিমেরো এবং লুকাস পাকুয়েতার উপর সেকেন্ড বল ধরে খেলা তৈরির দায়িত্ব থাকবে। রক্ষণে নির্ভরতা দেওয়ার দায়িত্ব থাকছে থিয়াগো সিলভা, মার্কুইনহোসের সঙ্গে দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোর উপর। গোলে থাকছেন বিশ্বস্ত অ্যালিসন। সার্বিয়া রক্ষণে লোক বাড়িয়ে রক্ষণাত্মক ফুটবল খেলতে পারে। তাই রক্ষণ ভাঙার প্ল্যান ‘বি’-ও তৈরি রাখতে হচ্ছে তিতেকে।

এদিকে কেরিয়ারের ৭৫ গোল করে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন নেইমার। আর মাত্র দু’টি গোল করলেই ফুটবল সম্রাট পেলের ৭৭ গোলের কীর্তি ছুঁয়ে ফেলবেন ব্রাজিলীয় ফুটবলের পোস্টার বয়। তাই সেলেকাওদের হেক্সা মিশনে নেইমারের রেকর্ডের দিকেও আলাদা নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

আরও পড়ুন:ম‍্যানইউ বিতর্কের মাঝেই আজ নামছেন রোনাল্ডো , বিশ্বকাপে পর্তুগালের প্রতিপক্ষ ঘানা

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...