Wednesday, June 24, 2026

মোদি-মমতা সাক্ষাৎ: ৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ডিসেম্বরে মেঘালয়ে সফরও

Date:

Share post:

৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘৫ তারিখ দিল্লি যাব প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছি না।’’

২০২৩ সালের সেপ্টেম্বরে (September) জি-২০ সম্মেলন আয়োজিত হবে ভারতে। উপস্থিত থাকবেন অন্যান্য দেশের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই প্রস্তুতি সভাতেই তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে যোগ দেবেন মমতা। জি-২০ সম্মেলনের প্রস্তুতি সংক্রান্ত চারটি বৈঠক এ রাজ্যেই হওয়ার সম্ভাবনা। এ ছাড়া জি-২০ সংক্রান্ত মূল পর্যায়ের অনুষ্ঠানগুলির একটি উত্তরবঙ্গের শিলিগুড়ি-দার্জিলিংয়ে হওয়ার কথা।

মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। যদিও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে কোনও কথা হয়নি তাঁর। বরং সময় পেলে তিনি রাজস্থানের অজমের শরিফ এবং পুষ্করে যেতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন ওই দুই জায়গাতেই রেলপথ তৈরি করান তিনি। এদিন মমতা বলেন, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল। এ বার সময় হলে ওই দুটি জায়গায় যেতে পারেন তিনি।

ওই সফর থেকে ফিরে মেঘালয় যাবেন মুখ্যমন্ত্রী। ১২ ডিসেম্বের শিলং পৌঁছবেন। ফিরবেন ১৪ ডিসেম্বর। তিনদিনের সফরে জনসভার পাশাপাশি কর্মিসভাও করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এ ছাড়া সেখানে সাংবাদিক বৈঠক করতে পারেন তিনি।

বছরের শেষে ২৮-২৯ ডিসেম্বর হিঙ্গলগঞ্জ যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...