Wednesday, June 24, 2026

সম্প্রীতির বার্তা নিয়ে বর্তমান প্রজন্মের অনুগামীদের আরও এগিয়ে আসার ডাক পীরজাদা ফারহাদের

Date:

Share post:

ইসলাম ধর্মের বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব হজরত মহম্মদের (Hazrat Mohammed) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সানে মিলাদুন্নবী জুলুস অনুষ্ঠিত হল মধ্যমগ্ৰাম বিধানসভা এলাকার অন্তর্গত চন্দনআটি গ্ৰামে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজারহাট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ (AKM Farhad)। তিনি জানান, শান্তি সম্প্রীতি উন্নয়নের বাংলায় সর্ব ধর্ম সমন্বয়ের যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে তা বিরল। ইসলাম (Islam) ধর্মে ভাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে বর্তমান প্রজন্মের অনুগামীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

পাশাপাশি ইসলাম ধর্ম সম্প্রীতি স্থাপনের জন্য সুদূর অতীত থেকেই বিশ্বব্যাপী শান্তির বার্তা বহনের মধ্যে দিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি স্থাপন করছে বলেও এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জানান ফারহাদ। তিনি আরও বলেন, যেকোনও সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যেভাবে ২২ নম্বর ওয়ার্ডের যুবকবৃন্দ ধর্মীয় ভাবধারা সৃষ্টির নজির গড়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

এদিনের অনুষ্ঠানে আলেম ওলামাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মধ্যমগ্ৰাম পুরসভার (Madhyamgram Municipality) ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত (Tapas Dasgupta), জনপ্রতিনিধি কৃষ্ণা সাহা (Krishna Saha), সৌমেন আচার্য (Soumen Acharya) সহ বিশিষ্টরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...