Friday, April 3, 2026

‘বন্ধ দরজা’র ওপারে কী অনুশীলন করল আর্জেন্টিনা?

Date:

Share post:

বিশ্বকাপের নকআউট (Knockout) ম্যাচ শুরু হবে শেষ ষোলোয়। তবে আর্জেন্টিনার (Argentina) জন্য ‘নকআউট’ এসে হাজির গ্রুপ পর্বেই।সৌদি আরবের কাছে ২–১ ব্যবধানে হেরে যাওয়ায় লিওনেল মেসিদের (Lionel Messi) সামনে এখন কঠিন পথ। শেষ ষোলোয় উঠতে হলে আর কোনো ম্যাচ হারা যাবে না। বিশেষ করে শনিবারের মেক্সিকো (Mexico) ম্যাচে। শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

মঙ্গলবার বিকেলে সৌদি আরবের (Saudi Arabia) কাছে হেরে যাওয়ার পরপরই অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শুনিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক মেসি। আর ঘুরে দাঁড়াতে হলে যে খেলার কৌশলে, খেলোয়াড়ের ধরনে কিছু পরিবর্তন হবে, সে তো সহজেই অনুমেয়। কিন্তু কী পরিবর্তন হতে পারে, সেটির আভাসও দিতে রাজি নয় আর্জেন্টিনা।

আর্জেন্টাইন টেলিভিশন সূত্রে খবর, বৃহস্পতিবার কাতারে দরজা বন্ধ (Closed Door) করে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে গত দুই দিন বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। বলছে, শুরুর একাদশে তিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবের বিপক্ষে শেষ দিকে ক্রিস্তিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্কালোনি। বদলি করে নামান লিসান্দ্রো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে। শেষ ১৫ মিনিটের জন্য নামানো এই তিনজনকে মেক্সিকো ম্যাচের শুরুর একাদশে রাখা হতে পারে।

কোচিং স্টাফের (Coaching Staffs) ভাবনায় আরেকটি বিকল্পও আছে। সেটি হচ্ছে বেশি পরিবর্তনের পথে না হেঁটে পাপু গোমেজের জায়গায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে খেলানো। ২৩ বছর বয়সী ব্রাইটন মিডফিল্ডার সৌদির বিপক্ষে বেঞ্চে বসে ছিলেন। এ ছাড়া প্রতিপক্ষ বিবেচনায় খেলার ধরনে কী পরিবর্তন আনা যায়, সেটিও নিয়েও কাজ করছে স্কালোনির দল।

তবে যা কিছুই পরিকল্পনায় বা বাস্তবায়নের পথে থাক না কেন, আজকের ‘ক্লোজড ডোর’ অনুশীলনে সেটি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে আর্জেন্টিনা।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...