Saturday, April 4, 2026

মালদায় বিয়েবাড়ির আনন্দ মূহুর্তে ম্লান, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ভাই-বোন

Date:

Share post:

বিয়েবাড়ি যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের। আহত হয়েছেন ১৫ জন। তাঁর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার আদমপুর এলাকায় মহামায়া মন্দিরের কাছে রাজ্য হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতরা হলেন অসীম সরকার (৪০) ও ছবি কর্মকার(৪৫), তারা সম্পর্কে ভাই-বোন। বাড়ি হবিবপুর থানার আইহো ফিল্ড পাড়া এলাকায়।ঘটনায় গুরুতর জখম আরও প্রায় দশ জন। প্রত্যেকেই একই পরিবারের ও আত্মীয়। দূর্ঘটনার জেরে এক জনের হাত কেটে পড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি।

জানা গিয়েছে, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অটো করে মালদার কোট স্টেশন সাহাপাড়া এলাকায় যাচ্ছিলেন তাঁরা। আইহো থেকে মালদার দিকে আসার সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সেটি উলটে যায়। দুর্ঘটনায় আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...