Monday, April 13, 2026

জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি, জোড়া গোল ক্লেটনের

Date:

Share post:

আইএসএল-এ জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। রবিবার জামশেদপুর এফসি-কে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে হারিয়ে দিল তারা। চলতি আইএসএলে তৃতীয় জয় পেল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। তিনটি জয়ই এল অ্যাওয়ে ম্যাচে। জোড়া গোল করে লাল-হলুদের জয়ের নায়ক ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। অন্য গোলটি করেন ভিপি সুহের। তবে তিনটি গোলে সহায়তা করে দুর্দান্ত খেলে ম্যাচের সেরা হলেন নাওরেম মহেশ সিং। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে অষ্টম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। গতবারের লিগ-শিল্ডজয়ী জামশেদপুর এফসি চার পয়েন্ট নিয়ে থাকল দশ নম্বরেই।

জামশেদপুরের বিরুদ্ধে সাবধানী থেকে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলেই জোর দিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের সাহেব কোচ আনফিট কিরিয়াকুকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন। তবে নাওরেম, ক্লেটন, সুহেরদের জন্য ম্যাচে ইস্টবেঙ্গল ভাল খেলল। খেলার দু’মিনিটের মাথায় নাওরেমের সেন্টার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সুহের। ২৬ মিনিটে নাওরেম-ক্লেটনের যুগলবন্দিতে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। নাওরেমের মাপা পাস থেকে ডান পায়ের টাচে গোল করেন ক্লেটন। ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় জামশেদপুর। গোল করেন থমাস। ৫৮ মিনিটে ফের নাওরেম-ক্লেটনের যুগলবন্দি। মণিপুরি মিডিওর পাস থেকে ফিনিশ করেন ক্লেটন। বাকি সময়টা দু’দলই গোলের চেষ্টা করে। তবে স্কোরলাইনে বদল হয়নি।

আরও পড়ুন:ফের বিশ্বকাপে অঘটন, মরক্কোর কাছে ২-০ হেরে গেল বেলজিয়াম

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...