Saturday, April 4, 2026

রোটারি ক্লাব অফ কসবার উদ্যোগে অনুষ্ঠিত হল সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড

Date:

Share post:

কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) অনুষ্ঠিত হল সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড (Social Impact Excellence Award)। গত ২৫ নভেম্বর অনুষ্ঠান থেকে ৩ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ T3-এর ঘোষণা করা হয়। রোটারি ক্লাব অফ কসবার (Rotary Club of Kasba) সভাপতি আশিস বসাকের পরিকল্পনায় এদিনের অনুষ্ঠান এক আলাদা মাত্রা পায়।

অন্যদিকে, রবিবার থেকেই কলকাতার টাকি বয়েজ স্কুলে এই ৩ ওভারের টুর্নামেন্টের সূচনা হয়। চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। টাকি বয়েজ স্কুলের (Taki Boys School) মোট ২৪০ প্রাক্তনী এই টুর্নামেন্টে অংশ নেবেন। এমনটাই জানিয়েছেন টুর্নামেন্টের ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক অশোক রায়। গত শুক্রবার প্রেস ক্লাবের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেত্রী ও সুপারস্টার দেবিকা মুখার্জি (Debika Mukherjee)। যিনি T3 ক্রিকেট টুর্নামেন্টের (Cricket Tournament) প্রধান মুখও বটে।

এদিনের অনুষ্ঠানে কসবার রোটারি ক্লাবের পক্ষ থেকে বিশেষ শিশুদের হাতে সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তবে এদিন শুধু পুরস্কার বিতরণীই নয়, এদিন কলকাতা প্রেস ক্লাবে আশিস বসাকের বই “ব্যাক টু বেসিক্স”-এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। এই বইতে জায়গা পেয়েছে ব্যক্তিত্বের বিকাশের অনুপ্রেরণা, শারীরিক ভাষা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এদিন একাধিক ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে সমর্থন জানান। পাশাপাশি রোটারী কসবার কর্মকর্তারা বিশিষ্টদের সম্বর্ধিতও করেন।

অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক প্রতাপ মন্ডল, রুদ্র সেন, চিকিৎসক অশোক রায়, ইন্দ্রাণী গাঙ্গুলী, তাপস চৌধুরী, পদ্মিনী দত্ত শর্মা, রাখি রায়, পামেলা পাল দাস, পার্থ সাহা, শিবু দে, বি সেখরস, সিঞ্জিনি বোস, শঙ্খলেখা সিনহা, অমিত চৌহান, মৌসুমী নন্দী, শিল্পী দাস, আকবর পাশা, প্রণতি সাহা, মোল্লা জসিমুদ্দিন, অসীম পাল, আনোয়ার হোসেন, রাজেন বিশ্বাস, অনিত মুখার্জি, আর কে ওয়ার্সি, সুমিত্রা রায়, অরুন্ধতী নাগ, অমর দাস, স্নিগ্ধা সেন, রিনা কুন্ডু, অজয় মাজি সহ অনান্যরা।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...