Sunday, March 15, 2026

আজ বিশ্বকাপে বড় ম‍্যাচ, রবিবার হাইভোল্টেজ ম‍্যাচে স্পেনের মুখোমুখি জার্মানি

Date:

Share post:

আজ বিশ্বকাপের মহারণ। রবিবার হাইভোল্টেজ ম‍্যাচে স্পেনের মুখোমুখি জার্মানি। প্রথম ম‍্যাচে দুরন্ত জয় পেয়েছিল স্পেন। অপরদিকে প্রথম ম‍্যাচে হারের মুখ দেখে জার্মানি। তাই এই ম‍্যাচ যে শিরোনামে থাকবে তা বলাই বাহুল্য। এপ্রিল মাসে বিশ্বকাপের যখন গ্রুপ বিন্যাস হয়েছিল তখনই রবিবারের স্পেন-জার্মানি ম্যাচ শিরোনামে রাখা হয়েছিল। আট মাস পর এই ম্যাচের আকর্ষণ আরও বেড়েছে। কারণ, বিশ্বকাপের শুরুতেই এশীয় জায়ান্ট জাপানের কাছে হেরে গিয়েছে জার্মানি। গ্রুপের দ্বিতীয় ম্যাচেই ম্যানুয়েল ন্যয়ারদের খেলতে হচ্ছে দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের বিরুদ্ধে। লুইস এনরিকের দল প্রথম ম্যাচে কোস্টারিকাকে সাত গোল দিয়ে জার্মানদের মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে রবিবার স্পেনের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতেই হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

উজ্জীবিত স্প্যানিশ ব্রিগেডের সামনে জার্মানদের কাজটা কঠিন হতে যাচ্ছে সন্দেহ নেই। দলের স্ট্রাইকার কাইল হাভার্টজ বলেছেন, ‘‘প্রথম ম্যাচের পর আমরা সবাই খুব হতাশ হয়েছি। আমি সমর্থকদের আবেদন করছি, দলের পাশে থাকুন। রবিবারের ম্যাচে আমাদের জন্য প্রার্থনা করুন। আমরা ফিরে আসব।’’ স্পেনের বিরুদ্ধে ছন্দে থাকা লেরয় সানেকে জার্মানি খেলাতে পারবে কি না, স্পষ্ট নয়। তবে অনুশীলনে ফিরেছেন বায়ার্ন মিউনিখের তরুণ উইঙ্গার। সানের ডান হাঁটুতে চোটের জায়গায় অবশ্য স্ট্র্যাপ বাঁধা রয়েছে। দলে নিশ্চিত কয়েকটি পরিবর্তন আনবেন জার্মান কোচ। এছাড়া তাঁর সামনে উপায় নেই।

স্পেনের কোচ লুইস এনরিকে তাঁর তরুণ ব্রিগেড নিয়ে খুশি। গাভি, ফেরান তোরেসদের নিয়ে জার্মান চ্যালেঞ্জ টপকে শেষ ষোলো নিশ্চিত করতে চান স্প্যানিশ কোচ। এনরিকে বলেছেন, ‘‘সাত গোলে জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। একই ছন্দে খেলে এবার জার্মানি ম্যাচ জিততে হবে। জার্মানি আমাদের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলে।   ম্যাচে কর্তৃত্ব করার চেষ্টা করে। এই ম্যাচটা খুব চ্যালেঞ্জিং হবে।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...