Saturday, April 4, 2026

ফুটবল জ্বরে কাবু মহানগরের ‘ব্রাজিল-পাড়া’য় পায়ে ফুটবল রাষ্ট্রদূতের

Date:

Share post:

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) জ্বরে ফুটছে কলকাতা(Kolkata)। আর ফুটবল-প্রিয় বাঙালির উৎসাহে উত্তর কলকাতা একটি এলাকা এখন ‘ব্রাজিল-পাড়া’। বিশ্বকাপ জ্বরে কাবু কলকাতার গিরিশ পার্কের ফকির চক্রবর্তী লেনের দিশারি ক্লাব সেজে উঠছে ব্রাজিলের (Brazil) পতাকায়। এখন একে ব্রাজিল পাড়া বলেই ডাকছে স্থানীয়রা।

তবে, শুধু পেলের দেশ নয়, রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, দক্ষিণ কোরিয়া-সহ বিভিন্ন দেশের রঙবেরঙের পতাকা। নিজেদের পাড়াকে বিশ্বকাপে মেজাজে সাজিয়ে তুলেছেন দিশারী ক্লাবের সদস্যরা। কলকাতার বুকে ব্রাজিল পাড়া দেখে আপ্লুত ব্রাজিলের রাষ্ট্রদূত Andre Aranha Correa do Lago।

ফকির চক্রবর্তী লেনের রাস্তা সেজেছে হলুদ-নীল আর নীল-সাদা রং-এ। বাড়ির দেওয়ালে মেসি-রোনাল্ডো-নেইমার থেকে মারাদোনার ছবি আঁকা। ক্লাবেই জায়েন্ট স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখানো হচ্ছে। রয়েছে ১৯৩০ থেকে ২০১৮ পর্যন্ত প্রত্যেক চ্যাম্পিয়নদের ট্রফি হাতে পোস্টার। সোমবার, সেই ব্রাজিল পাড়ায় এসে কচিকাচাদের সঙ্গে দেখা করলেন ব্রাজিলের রাষ্ট্রদূত। ফুটবলও খেলেন তিনি। খান বাংলার রসগোল্লাও। ব্রাজিলকে সমর্থন করা ও উদ্যোগের জন্য দিশারী ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ফুটবল-পাগল কলকাতা দেখে তিনি আপ্লুত বলেও জানান Andre Aranha Correa do Lago।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...