Monday, April 6, 2026

Primary TET: এবার অন্য বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

প্রশ্ন ‘ফাঁস’ বিতর্কের আঁচ কমতে না কমতেই ফের অন্য এক বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। প্রাথমিক টেটে প্রাপ্ত নম্বর পূর্ণমানের থেকে বেশি। কী করে সম্ভব প্রশ্ন তুলছে আদালত (Calcutta High Court)। যদি কোথাও কোন ভুল বা গন্ডগোল তাহলে তা সংশোধন করে নেওয়া হবে আশ্বাস শিক্ষা পর্ষদের (Board of Primary Education)।

উল্লেখ্য ২০১৪ সালের টেট (TET) প্যানেল ভুক্তদের প্রাপ্ত নম্বরের ব্রেকআপ প্রকাশ করা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই ব্রেকআপ প্রকাশ্যে আসতেই দেখা যায় কিছু পরীক্ষার্থী ১০০ এর মধ্যে ১০৯ শতাংশ নম্বর পেয়েছেন। কেউ বা পেয়েছেন ১০০%। এবার নম্বরের সততা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। পাশাপাশি মানিক ভট্টাচার্য মামলার শুনানিতে সিবিআই-এর উপস্থিতি নিয়েও এদিন কড়া নির্দেশ দেওয়া হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) স্পষ্ট ভাবে জানিয়ে দেন মানিক ভট্টাচার্যের আগামী মামলায় সিবিআই এর (CBI)আইনজীবীকে উপস্থিত থাকতে হবে। বারবার একই টালবাহানায় আদালতের শুনানির দিন পিছিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি।

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...