Friday, June 26, 2026

মার্কিন মুলুকে জলে ডুবে দুই ভারতীয় পড়ুয়ার মৃ*ত্যু

Date:

Share post:

পড়াশুনা করতে পাড়ি দিয়েছিল সুদুর আমেরিকার। কিন্তু পড়া শেষ করে আর বাড়ি ফেরা হল না। থ্যাংস গিভিং উদযাপনের সময় আমেরিকার মিসৌরির ওজ়ার্কস লেকে তলিয়ে গেল দুই ভারতীয় পড়ুয়া। জানা গেছে, মৃত দুই পড়ুয়া তেলেঙ্গানার বাসিন্দা। এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও । শীঘ্রই মৃতদেহ দেশে ফেরানোর জন্য চেষ্টা করবেন হলে আশ্বাস দেন তিনি ।

আরও পড়ুন:শিকড়ের টানে মার্কিন মুলুক থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাচ্ছেন খড়দহের প্রদীপ ঘোষ

মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল তরফে খবর, গত শনিবার থ্যাংস গিভিংয়ের উদযাপনের সময় ২৪ বছর বয়সী উঠেজ কুন্তা ও ২৫ বছর বয়সী শিবা কেল্লিগারি ওজ়ার্কস লেকে তলিয়ে যায়। পরে মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল তাঁদের শনাক্ত করে পরিচয় প্রকাশ করে।

রবিবার মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোলের তরফে টুইট করে বলা হয়েছে, শনিবার দুপুর ২:২০ নাগাদ উদ্ধারবাহিনী একটি ফোন পায়। এই দুই ভারতীয় পড়ুয়াকে খোঁজার জন্য সাহায্য চাওয়া হয়। পুলিশের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, প্রথমে কুন্তা লেকে সাঁতার কাটতে গিয়েছিলেন। কিন্তু কোনওভাবে পাড়ে আসতে পারছিলেন না। সেই সময় তাঁর বন্ধু কেল্লিগারি কুন্তাকে বাঁচাতে সেই লেকে ঝাঁপিয়ে পড়েন। তবে তিনিও আর ফিরে আসতে পারেননি। এই ঘটনার ২ ঘণ্টা পরই কুন্তার দেহ উদ্ধার করা হয়। রবিবার কেল্লিগারির দেহ উদ্ধার করা হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...