Saturday, April 4, 2026

FIFA World Cup : মারাদোনাকে টপকে যাবেন মেসি ! ফের রেকর্ড গড়ার সুযোগ

Date:

Share post:

মধ্যরাতে মরুদেশে মরণ বাঁচন ম্যাচ মেসিদের (Lionel Messi)। যথেষ্ট সতর্ক আর্জেন্টিনা (Argentina), এই ম্যাচ হারলে সমীকরণ আরও জটিল হবে। হয়তো ছিটকে যেতে হতে পারে আকাশী সাদা জার্সির দলকে। এমনিতেই পোল্যান্ডের (Poland) রক্ষণ যথেষ্ট শক্তিশালী। সেখান থেকে দাঁড়িয়ে লড়াই যথেষ্ট কঠিন। আগের ম্যাচে সৌদি আরবকে (Saudi Arab)হারিয়েছে পোল্যান্ড। আর্জেন্টিনার (Argentina)কাছে এই ম্যাচ জিততেই হবে। ড্র করলে আবার তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। অর্থাৎ সৌদি জিতলে আশা ভঙ্গ হবে আর্জেন্টিনার সমর্থকদের। আর স্বাভাবিক ভাবেই এই বৈতরণী পেরতে সকলের ভরসা সেই একজনেরই উপর – লিওনেল মেসি (Lionel Messi)। ডু ওর ডাই ম্যাচে (Do or Die Match) রেকর্ড গড়ার হাতছানি মেসির।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলেছে আর তাতেই দু’টি গোল করেছেন মেসি। তাঁর কাছ থেকে আরও গোল দেখার আশায় ভক্তরা। পোল্যান্ডের বিরুদ্ধে পেশাদার ফুটবল জীবনের এই নিয়ে ৯৯৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। পাশাপাশি বিশ্বকাপে ২২তম ম্যাচ খেলতে নামছেন তিনি। অর্থাৎ আজকের ম্যাচে রেকর্ড গড়ে মেসি টপকে যাবেন দিয়েগো মারাদোনাকে। যদি গোল করেন, তা হলেও মেসি টপকাবেন মারাদোনাকে। বিশ্বকাপে এই নিয়ে ৯টি গোল হবে তাঁর। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজিরও গড়তে চলেছেন তিনি। ১৯৮৬ সালের পরে বিশ্বকাপে পরের পর্বের যোগ্যতা অর্জনের হাতছানি আজ আর্জেন্টিনার সামনে। দু’টি ম্যাচের একটিতে জয় ও একটি ড্র করে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সি গ্রুপের (C Group)শীর্ষ স্থানে রয়েছে রবার্ট লেয়নডস্কির (Robert Leonidsky) পোল্যান্ড (Poland)। অন্যদিকে ঝুঁকি নিয়ে আজ খেলতেই হবে মেসিদের। কঠিন ম্যাচে রেকর্ড হবে কি? আশায় বুক বাঁধছেন মেসি ভক্তরা।

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...