Wednesday, April 1, 2026

পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি, বাঁশি মুখে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টেফানি ফ্যাপার্ট

Date:

Share post:

কাতার বিশ্বকাপে (Qatar World Cup) নতুন ইতিহাস তৈরি হতে আর মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল, বৃহস্পতিবার কোস্টারিকা এবং জার্মানির ম্যাচেই বাঁশি মুখে প্রথমবার মহিলা রেফারি দেখতে চলেছে ফুটবল বিশ্ব। ফ্রান্সের স্টেফানি (Stephani Frappart) ফ্যাপার্টই প্রথম মহিলা, যিনি পুরুষদের বিশ্বকাপে (Mens World Cup)রেফারির দায়িত্ব পালন করবেন। এর আগে ফ্র্যাপার্ট প্রথম মহিলা রেফারি হিসেবে ইউএফার (UFA) ম্যাচে দায়িত্ব সামলেও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন।

প্রথমবার মূল রেফারি হিসেবে মাঠে নামলেও বিশ্বকাপে সহকারি রেফারি হিসেবে আগেও দায়িত্ব সামলেছেন ফ্র্যাপার্ট। ফিফার তরফে আগেই জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা হয়েছে। প্রধান রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট। কাতার বিশ্বকাপে নানা বিতর্কের মাঝে কিছু স্মরণীয় ঘটনা এবং ইতিহাসও দেখা গিয়েছে। তার মধ্যে অন্যতম হতে চলেছে পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি।

উল্লেখ্য, ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট-এর পাশাপাশি জাপানের ইয়ামাশিতা ইয়োশিমি, রোয়ান্ডার সালিমা মুকাসেঙ্গা, ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিটরা এ বারের বিশ্বকাপে রেফারিদের তালিকায় রয়েছেন। ৩৬ জন রেফারির মধ্যে সুযোগ পেয়েছেন তাঁরা। পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি ইতিহাসে এই প্রথমবার। ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্রেপপার্ট ২০১৯ সালে ফ্রান্সে মহিলা বিশ্বকাপেও রেফারিংয়ের দায়িত্ব পালন করেছিলেন। উয়েফা সুপার কাপের ফাইনালেও তাঁকে রেফারিং করতে দেখা গিয়েছিল। তিনিই প্রথম মহিলা যিনি প্রথমবার পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরিচালনার দায়িত্বও পেয়েছিলেন। আর এবার পুরুষদের বিশ্বকাপেও রেফারিং করে ইতিহাসের পাতায় নাম তুলেছেন স্টেফানি।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...