Monday, April 6, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস চেয়ারম্যান

Date:

Share post:

প্রয়াত হলেন টয়োটা কির্লোস্কর মোটরের (Toyota Kirloskar Motor) ভাইস চেয়ারম্যান (Vice Chairman) বিক্রম কির্লোস্কর (Vikram Kirloskar)। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃ*ত্যু হয় তাঁর। মৃ*ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। মঙ্গলবার বিক্রম কির্লোস্করের মৃত্যুর খবর নিশ্চিত করেছে টয়োটা ইন্ডিয়া (Toyota India)। প্রয়াত ব্যবসায়ীর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি কির্লোস্কর (Geetanjali Kirloskar) এবং মেয়ে মানসী কির্লোস্কর (Manasi Kirloskar)। বুধবার দুপুরে বেঙ্গালুরুর (Bengaluru) হেব্বাল শ্মশানে (Hebbal Crematorium) তাঁর শেষকৃত্য সম্পন্ন (Last Rites) হয়েছে।

এদিকে টয়োটা এক টুইট বিবৃতিতে জানিয়েছে, ২৯ নভেম্বর টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস চেয়ারম্যান বিক্রম কির্লোস্কর প্রয়াত হয়েছেন। তাঁর অকাল প্রয়াণে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই।

ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি (Massachusetts University of Technology) থেকে স্নাতক (Graduation) পাশ করেছিলেন বিক্রম কির্লোস্কর। পাশাপাশি বিগত কিছু বছরে CII, SIAM এবং ARAI-তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। কির্লোস্কর গ্রুপের চতুর্থ প্রজন্মের (Fourth Generation)) প্রধান ছিলেন বিক্রম। তিনি কির্লোস্কর সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) ছিলেন। এছাড়াও তিনি কির্লোস্কার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যানও (Vice Chairman) ছিলেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...