Monday, April 6, 2026

ভয় পেয়েছেন শুভেন্দু, কাঁথিতে অভিষেকের সভাস্থল নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টে বিরোধী নেতা

Date:

Share post:

প্রায় একমাস আগের ঘোষিত কর্মসূচি। ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। শুধু কাঁথি নয়, গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। আর তাতেই ভয় পেয়েছে শুভেন্দু অধিকারী।

শনিবার কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে এই জনসভায় বিশাল মঞ্চ তৈরি হয়েছে। যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। শুভেন্দুর দাবি, তৃণমূলের এই সভা আসলে অধিকারীর পরিবারকে হেনস্তা করার ছক। এমনই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। মামলা করার অনুমতি মিলেছে। আজ, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি।

অন্যদিকে, তৃণমূলের দাবি ভয় পেয়েছে শুভেন্দু। একসময়কার অধিকারীদের গড় বলে পরিচিত কাঁথি সহ পূর্ব মেদিনীপুরের রাশ নেই শান্তিকুঞ্জের হাতে। এমনকী, নন্দীগ্রামে পর্যন্ত পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে শুভেন্দুর। তাই অভিষেকের সভা বানচালের জন্য নানা ধরণের ইস্যু তৈরি করতে ব্যস্ত দলবদলু বিজেপি নেতা।

আরও পড়ুন:কাতার বিশ্বকাপে মারাদোনার যে রেকর্ড ভাঙলেন মেসি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...