Tuesday, March 31, 2026

ভাঙড়ে বো*মা তৈরির কারখানার মালিক ISF কর্মী! ধৃত মূল চক্রী  

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই উদ্ধার হচ্ছে বোমা। মুখ্যমন্ত্রীর নির্দেশমত রাজ্য পুলিশও বোমা উদ্ধারেও তৎপর। জায়গায় জায়গায় তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজে যথেষ্ট সক্রিয় পুলিশ। কুলতলি থেকে নরেন্দ্রপুর যেখানেই বোমার হদিশ মিলছে, বম্ব স্কোয়াড সহ রাজ্য পুলিশের  গোটা টিম সেখানে বোমা নিষ্ক্রিয় করে আসল অপরাধীদের পাকড়াও করছে। বৃহস্পতিবারও ভাঙড়ে খোঁজ মেলে একাটা আস্তা বোমা তৈরির কারখানার। পুলিশ সূত্রের দাবি, উদ্ধার হওয়া মশলা থেকে অন্তত ৫০০টি অত্যাধুনিক বোমা তৈরি করা যেত। কিন্তু এই কারখানার পেছনে কার হাত রয়েছে?

আরও পড়ুন:জগদ্দলে ফের বিস্ফো*রণ, শ্যামনগরে উদ্ধার ৬টি বো*মা

তদন্তে নেমে পুলিশ কারখানার মালিককে গ্রেফতার করেছে। ধৃতের নাম নবিরুল মোল্লা। তাঁর দাবি, তিনি ISF এর একজন সক্রিয় কর্মী। ধৃতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ‘ভাইজানের লোকেরা, আমার স্বামীকে চাপ দিয়ে বোমার বরাত দিত।’ কিন্তু কে এই ভাইজান? ধৃত ISF-এর কর্মীর বোমা বানানোর পেছনে কে বা কারা রয়েছে তাঁর উত্তর খুঁজছে পুলিশ।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...