Saturday, April 4, 2026

সুখবর! বড়দিনের আগে খুলে গেল হাওড়া বিড়লা প্ল্যানেটোরিয়াম

Date:

Share post:

রাজ্যবাসীর জন্য সুখবর! বড়দিনের আগেই শুক্রবার অর্থ্যাৎ আজ থেকে সর্বসাধারণের জন্য  খুলে গেল হাওড়া বিড়লা প্ল্যানেটরিয়াম। দেশের প্রথম 3D তারামণ্ডলের উদ্বোধন হয় বৃহস্পতিবার।শরৎ  সদন সংলগ্ন এলাকায় এই তারামণ্ডল তৈরি করেছে হাওড়া পুরসভা। বর্ষশেষের আগেই এই 3D তারামণ্ডল খুলে দেওয়ায় প্রচুর মানুষের ভিড় হবে বলে আশাবাদী হাওড়া পুরসভা।

আরও পড়ুন:বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারমণ্ডলে বিজ্ঞানী মেঘনাদ সাহার নাম ভুল, অস্বস্তিতে কর্তৃপক্ষ

হাওড়া পুরনিগমের উদ্যোগে দেশের প্রথম 3D তারামণ্ডলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ প্রশাসক পর্ষদের সদস্যরা। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে শরৎ সদন চত্বরে তৈরি এই ‘হাওড়া তারামন্ডল’ আজ শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। তারামণ্ডল হিসেবে গোটা রাজ্যে বিড়লা প্ল্যানেটোরিয়াম ব্যাপকভাবে জনপ্রিয়। প্রত্যেক বছর, মূলত শীতের ছুটির সময় অসংখ্য মানুষ এখানে আসেন। কচিকাচাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এবার হাওড়া পুরসভার উদ্যোগে রাজ্যের দ্বিতীয় তারামণ্ডল তৈরি হল।

তারামণ্ডলের তরফে জানানো হয়েছে, প্রতিদিন বিকেল তিনটে, চারটে এবং পাঁচটায় মোট তিনটে করে প্রদর্শনী চলবে। এই তারামন্ডলে টিকিটের দাম ১২০ টাকা করে ধার্য করা হয়েছে। পড়ুয়াদের জন্য থাকবে বিশেষ অফার। তাদের টিকিটের জন্য মাত্র ৭০ টাকা দিতে হবে। তারামণ্ডলটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এর ভেতরে রয়েছে মোট ৯৫টি বসার জায়গা।

হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, “তারামণ্ডলে মোট ১০০টির কাছাকাছি আসন সংখ্যা রয়েছে। বিরতি নিয়ে সব মিলিয়ে ৪৫ মিনিটের শো হবে। তবে অডিটোরিয়ামের ভিতরে বেশ কিছু কঠোর নিয়ম মেনে চলতে হবে কারণ এটা দেশের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম। আশা করি শীতের ছুটিতে প্রচুর মানুষ এখানে আসবে। আমরা চাই স্কুল পড়ুয়ারা এখানে আসুক, তাদের ভাল লাগবে।”

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...