Wednesday, April 8, 2026

ঝালদা পুরসভার বিরোধী কাউন্সিলরদের বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

ঝালদা পুরসভার বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। শুক্রবার বিচারপতি জানান, আগামী বুধবার পর্যন্ত ৪ কংগ্রেস এবং ২ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।

আরও পড়ুন:প্রতিদ্বন্দ্বিতা করল না তৃণমূল! নির্দল কাউন্সিলরদের সমর্থনে ঝালদা পুরসভা দখল কংগ্রেসের

মামলাকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী আদালতে জানান, শনিবার ওই পুরসভায় বোর্ড গঠনের কথা রয়েছে। আগেই আস্থা ভোটে পরাজিত হয়েছেন তৃণমূলের চেয়ারম্যান। ফলে এখন বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এর পরই হাই কোর্ট ৬ কাউন্সিলরকে স্বস্তি দেওয়ার নির্দেশ দেয়।

গত ২১ নভেম্বর পুরুলিয়ার ঝালদা পুরসভার আস্থাভোটে দুই নির্দল কাউন্সিলরের সমর্থন পেয়ে  সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস।পুরসভা দখলের পর ঝালদা শহরে বিজয় মিছিল করে কংগ্রেস। নিহত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর নামেও স্লোগান দেওয়া হয়।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। ১২ আসনের পুরসভার পাঁচ কংগ্রেস কাউন্সিলর এবং এক জন নির্দল কাউন্সিলর (মোট ছ’জন) অনাস্থা প্রস্তাব এনেছিলেন। ঠিক তার পরেই পুরসভায় তৃণমূল ছাড়েন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়।তাঁর দলত্যাগের ফলে ১২ আসনের পুরসভায় বিরোধী কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় ৭। এরফলে ঝালদা পুরসভা হাতছাড়া হয় তৃণমূলের।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...