Sunday, April 5, 2026

নতুন বছরে আসতেই পোলিও টিকাকরণে বদল! নয়া নির্দেশিকা কেন্দ্রের

Date:

Share post:

পোলিও-র টিকাকরণে সাফল্যা আসার পরও নতুন করে কোনও রকম ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। কারণ নিশ্চিন্ত হওয়ার সময় এখনও আসেনি। আর তাই এই সুরক্ষাকবচকে আরও পোক্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে শিশুদের পোলিও টিকার সাধারণত দুটি ডোজ দেওয়া হয়। তবে এবার থেকে আরও একটি ডোজ দেওয়ার নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:১০ বছর পর কলকাতায় পোলিওর জীবাণু, সতর্ক স্বাস্থ্য দফতর

বর্তমানে শিশুদের ৬ সপ্তাহ থেকে ১৪ সপ্তাহ বয়সের মধ্যে পোলিও টিকার দুটি ডোজ দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী ১৪ সপ্তাহ থেকে ৯ মাস বয়সের মধ্যে টিকার আরও একটি ডোজ নেওয়ার কথা বলা হয়েছে। টিকাকরণের নিয়ন্ত্রক সংস্থার ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ ও ইমিউনাইজেশন এই নিয়ম পরিবর্তনের ওপর নজর রাখছে। টিকার এই তৃতীয় ডোজ দেওয়া হবে শিশুর বাঁ হাতের ওপরের দিকে।

আগামী বছর ১ জানুয়ারি থেকেই দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যাতে এই নতুন নিয়ম কার্যকর হয়, নয়া নির্দেশিকায় তা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বিশেষজ্ঞ কমিটির এইকটি বৈঠকে তৃতীয় ডোজের পরামর্শ দেওয়া হয়।

একতি বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তৃতীয় ডোজ চালু করার আগে স্বাস্থ্যকর্মীদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি রাজ্যের স্বাস্থ্যদফতরের তরফে জালাগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার কথাও বলা হয়েছে। দেশের প্রতিটি শিশু যাতে এও টিকা পায় সেদিকে নজর রাখবে কেন্দ্র বলে জানানো হয়েছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...