Saturday, April 4, 2026

আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সতর্ক রাজ্য, বিশেষ কন্ট্রোল রুম খোলার ঘোষণা মুখ্যসচিবের

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সতর্ক রাজ্য। মহকুমা ও ব্লক স্তরে চালু করা হবে বিশেষ কন্ট্রোল রুম (Control Room)। শুক্রবার, নবান্নে (Nabanna) আবাস যোজনা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Diwedi)। প্রশাসনিক সূত্রে খবর, বাড়ি বণ্টনে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বৈঠকে সব বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

আবাস যোজনার তালিকায় থাকা প্রাপকদের তালিকা কন্ট্রোল রুমে পুনরায় যাচাই করা হবে। একই সঙ্গে, প্রত্যেক বিডিও, এসডিও অফিসে অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে বলে মুখ্যসচিব নির্দেশ দেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ও আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েত স্তরে পরিদর্শক দল গঠন করতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন। পঞ্চায়েতের পাশাপাশি আশা কর্মী ও ICDS-এর কর্মীরাও ওই দলে থাকবেন। আবাস যোজনার প্রস্তাবিত সুবিধা প্রাপকেরা আদৌ ওই প্রকল্পের অধীনে বাড়ি পাওয়ার যোগ্য কি না তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তা যাচাই করবেন। পাশাপাশি, তালিকায় থাকা উপভোক্তারা সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা তার উপর নজর রাখবেন থানার ওসি বা আইসিরা। জেলাশাসকেরা এই গোটা প্রক্রিয়ার ওপর নজরদারি চালাবেন।

গ্রামীণ আবাস যোজনার তালিকা পুঙ্খানুপঙ্খ ভাবে খতিয়ে দেখার কাজ এক সপ্তাহের মধ্যে শেষ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সড়ক যোজনা খাতে রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে টাকা পেয়েছে কিন্তু টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রকল্প রূপায়ণের সময়সীমা এবং স্বচ্ছতা সম্পর্কে একাধিক শর্ত আরোপ করা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...