Saturday, April 4, 2026

নির্বাচনের দিনেই গুজরাটে মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা

Date:

Share post:

ফের দুর্ঘটনার মুখে বন্দে ভারত এক্সপ্রেস। এবার প্রধানমন্ত্রী মোদি রাজ্য গুজরাটেই দুর্ঘটনার কবলে মোদির স্বপ্নের বন্দে ভারত। গুজরাটে বিধানসভা নির্বাচনের দিন, বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে গান্ধীনগরগামী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি উদভাদা এবং ভাপি স্টেশনের মধ্যে ধাক্কা মারল গরুকে। পশ্চিম রেলের আধিকারিক সুনীল ঠাকুর জানিয়েছেন, সংঘর্ষের ফলে ট্রেনের সামনের প্যানেলে একটি ছোট ফাটল ধরেছে। বিধানসভা নির্বাচন চলাকালীন এমন ঘটনা ঘটয়ায় শাসক শিবিরের কিছুটা অস্বস্তি বাড়ল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:পাঁচ সপ্তাহে চতুর্থবার! মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃ*ত্যু মহিলার

বৃহস্পতিবার গুজরাটে প্রথম দফার নির্বাচন ছিল। গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদি নিজে এই ট্রেনের উদ্বোধন করেছিলেন।আর ঠিক ভোটের সময়ই দুর্ঘটনার মুখে পড়ল মোদির স্বপ্নের এই ট্রেন।

যদিও বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা নতুন নয়। এর আগেও তিনবার গরু-মোষের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা লাগে। গতও ৮ নভেম্বর  বিকেলে গান্ধীনগর স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরের আনন্দ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছিল।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...