Sunday, April 5, 2026

ফিরল শীতের আমেজ! জাঁকিয়ে শীত কবে?

Date:

Share post:

দু’দিন পর ফের ফিরল শীতের আমেজ। তবে ডিসেম্বর পড়ে গেলেও এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে। লেপ-কম্বল তো দূর অস্ত। গত দুদিন প্রয়োজনে ফ্যানও চালাতে হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,  শুক্রবার সকালে তাপমাত্রা নেমে ফের ২০ ডিগ্রির নীচে এসেছে। যদিও তা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে।

আরও পড়ুন:Weather Update : আচমকাই ‘ভ্যানিশ ‘ শীতের দাপট, কলকাতায় ঊর্ধ্বমুখী পারদ !

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের তাপমাত্রা ২ ডিগ্রি কমেছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি হতে পারে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরের দিক দিয়ে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তুরে হাওয়া। ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লেই হলেই ধীরে ধীরে কমবে শীতের আমেজ। ফিরবে শীত।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, শুক্রবার থেকে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। সপ্তাহ শেষের দিকে শীতের অনুভূতি পেলেও পেতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। গত সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। যার জী জমিয়ে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। তবে নভেম্বরের শেষদিকে শীতের আমেজ উধাও হতেই ফের অপেক্ষার দিনগোণা শুরু করেছে রাজ্যবাসী।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...