Monday, March 16, 2026

আজ থেকে শুরু প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই, এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের মুখোমুখি কোন দল

Date:

Share post:

আজ থেকে শুরু বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই। গ্রুপ পর্বের যুদ্ধ শেষ। এবার থেকে শুরু নকআউট লড়াইয়ের। গ্রুপ পর্বে লড়াই করে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মোট ১৬টি দল। কাতার বিশ্বকাপ দেখেছে অনেক অঘটনের মুহূর্ত। সাক্ষী থেকেছে বেলজিয়াম, জার্মানি, মেক্সিকো, উরুগুয়ের মত তারকা খচিত দলের ছিটকে যাওয়ার। তেমনি সাক্ষী থেকেছে এশীয় শক্তির উত্থান দেখতে। নকআউটে পৌঁছে গিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপানের মত দল।

ডিসেম্বরের ৩ থেকে ৭ তারিখ পর্যন্ত চলবে প্রি কোয়ার্টার ফাইনালের লড়াই। ফুটবল বোদ্ধাদের মতে আজ থেকে শুরু বিশ্বকাপের আসল লড়াই। যেখানে আটটি গ্রুপের শীর্ষস্থানে থাকা দলগুলি মুখোমুখি হবে অন্য গ্রুপের রানার্স দলের। আটটি গ্রুপে শীর্ষস্থানে শেষ করেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান, মরক্কো এবং পর্তুগাল। রানার্স হয়েছে সেনেগাল, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, স্পেন, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। এই লড়াই জিতেই শেষ আটে প্রবেশ করবে দল গুলি।

এক নজরে দেখে নেওয়া যাক প্রি-কোয়ার্টার ফাইনালে কোন দলের মুখোমুখি কোন দল

৩ ডিসেম্বর: নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
৪ডিসেম্বর: আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
৪ডিসেম্বর: ফ্রান্স বনাম পোল্যান্ড
৫ডিসেম্বর: ইংল্যান্ড বনাম সেলেগাল
৫ডিসেম্বর: জাপান বনাম ক্রোয়েশিয়া
৬ডিসেম্বর: ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া
৬ডিসেম্বর: মরক্কো বনাম স্পেন
৭ডিসেম্বর: পর্তুগাল বনাম সুইজারল্যান্ড

আরও পড়ুন:গ্রুপ ‘জি’ থেকে বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছাল ব্রাজিল এবং সুইজারল্যান্ড

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...