Saturday, April 4, 2026

কাঁথির পথে হঠাৎ গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের মাঝে অভিষেক, শুনলেন অভাব-অভিযোগ

Date:

Share post:

স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে কাঁথিতে(Kanthi) তৃণমূলের বিশাল জনসভার উপস্থিত হতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। তবে সেই সভাস্থলে যাওয়ার আগেই মাঝপথে মানুষের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের কনভয় থামিয়ে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ নেমে পড়লেন কাঁথির মারিশদা গ্রামে। খোঁজ নিলেন সেখানকার সাধারণ মানুষের ভালো-মন্দের। শুনলেন তাঁদের অভাব-অভিযোগ। আশ্বাস দিলেন সমস্যা সমাধানের।

শনিবার কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠে জনসভায় যাওয়ার আগে কনভয় থেকে নেমে মারিশদা গ্রামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার গ্রামবাসী বিশেষত মহিলারা অভিষেকের কাছে আবেদন জানান, বাড়ি, রাস্তা ও নিকাশি ব্যবস্থার মতো সমস্যাগুলির সমাধানের জন্য। কেউ আবার অভিযোগ জানান, সরকারি কাজে হয়রানি সংক্রান্ত বিষয়ে। গ্রামবাসীদের বাড়িতে গিয়ে মন দিয়ে তাঁদের সব কথা শোনের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যোগাযোগের জন্য চেয়ে নেন তাঁদের ফোন নম্বর। পাশাপাশি তাঁদের সকলকে সাহায্যের আশ্বাস দেন অভিষেক। জানান, “আমি দেখে গেলাম। যা করার আমি করব। আমি যখন তখন চলে আসব। এক কাপ চা খেয়ে যাব।” এদিন হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতের কাছে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত হতে দেখা যায় গ্রামবাসীদের।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...