Thursday, April 2, 2026

রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ বড় নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

৬ জানুয়ারির মধ্যে রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া DA মেটানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। শুক্রবার, এই নির্দেশ দেন তিনি।

রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএ এখনও পুরোটা না মেটানো বিষয়টি এদিন বিচারপতি মান্থার এজলাসে তোলেন কর্মীদের পক্ষের আইনজীবী সৌম্য মজুমদার (Soumya Majumder)। এর পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumennath Mukherjee) বলেন, রাজ্যে বকেয়া মেটানো নিয়ে আগের রায়ের রিভিউ (Review) চেয়ে আবেদন করেছে। সেই মামলার শুনানি ১৪ ডিসেম্বর। এই মন্তব্য শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি মান্থা । তিনি বলেন, রিভিউ পিটিশন করলেও বকেয়া টাকা মেটানোর নির্দেশ কার্যকর না করা যায় না। এরপরেই বিচারপতি নির্দেশ দেন, ১৪ ডিসেম্বরের পরিবর্তে ৬ জানুয়ারি রিভিউ মামলার শুনানি করবে আদালত। তার আগে বকেয়া ডিএ মেটাতে হবে।

বিচারপতি বলেন, ডিএ কর্মীদের অধিকার। এটা দয়া নয়, এটা এখন স্পষ্ট। আর কর্মীরা আছে বলে প্রতিষ্ঠান আছে। নির্দেশ কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্ট এই ডিএ মেটানো নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বিচারপতি।

রাজ্যের তরফে জানানো হয়, ৫১০ কোটি টাকা দেওয়া হয়েছে। সরকার চেষ্টা করছে। বিচারপতি পাল্টা বলেন, ‘‘কর্মীদের বঞ্চিত করা যাবে না। এটা তাঁদের কষ্টের দাম।”

আরও পড়ুন- অভিষেকের সভার আগে কাঁথিতে কুণালের চায়ের আড্ডা, মহিলাদের বিশেষ বার্তা

 

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...