Saturday, April 4, 2026

সপ্তাহান্তে বন্ধ রেলের বুকিং, ১০ মিনিট টিকিট কাটতে পারবেন না যাত্রীরা

Date:

Share post:

ট্রেনে সফর করতে হলে টিকিট (Ticket) কেটেই চড়তে হবে। টিকিট যদি না থাকে তাহলে রেলের শাস্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। কিন্তু এবার সেই রেলের পরিষেবাই (Rail Service) বন্ধ থাকতে চলেছে বলে জানিয়ে দিল ভারতীয় রেল (Indian Railways)। ৪ ডিসেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনের ইউটিএস (UTS) পরিষেবা। রেল জানিয়েছে প্রযুক্তিগত বেশ কিছু উন্নতির প্রয়োজনে সফটওয়্যার আপগ্রেড (Software Upgradation) করার জন্যই রেলের টিকিট সংক্রান্ত পরিষেবা ১০ মিনিটের জন্য বন্ধ থাকবে। তার পর আবার স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে রাত থেকেই।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী (Eklabya Chakraborty) জানিয়েছেন, রাত ১২টার সময় সফটওয়্যার রিবুট করা হবে। তার পরের কিছু সময় পরিষেবা সংক্রান্ত সমস্যা হতে পারে অনুমান করেই যাত্রীদের সুবিধার্ধে এই আগাম ঘোষণা করা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...