Wednesday, June 17, 2026

ডিসেম্বরে কিছুক্ষণের জন্য দরজা খুলে দেব: কাঁথির মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা অভিষেকের

Date:

Share post:

বঙ্গ রাজনীতির আঙিনায় ডিসেম্বর হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। একদিকে বিজেপি(BJP) দাবি করছে সরকার পড়ে যাবে ডিসেম্বর মাসে। ঠিক সেই সময় কাঁথির জনসভা থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। জানালেন, ‘ডিসেম্বরে কিছুক্ষণের জন্য দরজাটা খুলে দেব।’ একইসঙ্গে জানালেন, “আপনারা জানেন, আমি যদি দরজা খুলে দেই তবে ওদের দলটাই থাকবে না।”

শনিবার কাঁথির জনসভায় উপস্থিত হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই যে ওরা কথায় কথায় বলে, ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। আপনারা জানেন, আমি দরজা যদি খুলে দিই তা হলে দলটা থাকবে না। খালি আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়েছি। কারণ দুঃসময়ে মীরজাফর, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে বুক চিতিয়ে তৃণমূলের কর্মীরা যে ভাবে লড়াই করেছেন তাঁদের মর্যাদা দিয়ে আমি দরজাটা খুলছি না। যদি দরজা খুলি বিজেপি দলটাই থাকবে না।” এরপর মঞ্চের সামনে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছোঁড়েন, “আপনারা বলুন দরজা খুলব? আমার মাঝে মাঝে মনে হয়, একটু খুলে দিই দরজাটা। আগামী সপ্তাহে খুলি একটু ৫ সেকেন্ডের জন্য? তার পর আবার বন্ধ করে দেব। আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই।” অভিষেকের মন্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। এরপর অবশ্য অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দেন, “যারা প্রায়শ্চিত্ত করে দলের জন্য কাজ করবে তাদের বেছে বেছে তৃণমূলে নেওয়া হবে। তাঁরা কারও মাথার ওপর বসবে না এই দায়িত্ব আমি নিচ্ছি। আপনাদের কথা দিয়ে যাচ্ছি।”

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...